ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড

মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় ভ্যানগাড়ি চালক নিহত

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২০-১২-২০২৫ ০৮:২৭:৩৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-১২-২০২৫ ০৮:২৭:৩৩ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৩১ বার পঠিত
মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় ভ্যানগাড়ি চালক নিহত ছবি সংগৃহীত

চট্টগ্রামের মিরসরাইয়ে দ্রুতগামী একটি অজ্ঞাত গাড়ির ধাক্কায় দীপন চন্দ্র নাথ (৪২) নামে এক ভ্যানগাড়ি চালক নিহত হয়েছেন। একই দুর্ঘটনায় এক পথচারী গুরুতর আহত হয়েছেন।
 

শনিবার (২০ ডিসেম্বর) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই উপজেলার কমলদহ এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
 

নিহত দীপন চন্দ্র নাথ মিরসরাই উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের মধ্যম ওয়াহেদপুর এলাকার বাসিন্দা ও হিরালাল চন্দ্র নাথের ছেলে। তিনি অল টাইম কোম্পানির পণ্য সরবরাহকারী ভ্যানচালক হিসেবে কর্মরত ছিলেন।
 

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, প্রতিদিনের মতো শনিবার সকালে গোডাউন থেকে বেকারি পণ্য নিয়ে কমলদহ এলাকা থেকে বড়দারোগাহাটের দিকে যাচ্ছিলেন দীপন। এ সময় চট্টগ্রামমুখী একটি অজ্ঞাত দ্রুতগামী গাড়ি তার ভ্যানকে সজোরে ধাক্কা দিলে তিনি ছিটকে পড়ে পাশের একটি গাছের সঙ্গে আঘাত পান। এতে মাথায় গুরুতর জখম হন তিনি।
 

স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে পথেই তার মৃত্যু হয়। দুর্ঘটনায় আহত এক পথচারীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (চমেক) এ পাঠানো হয়েছে। তবে তার পরিচয় এখনো জানা যায়নি।
 

কুমিরা হাইওয়ে পুলিশের ইনচার্জ জাকির রাব্বানি জানান, দুর্ঘটনার পর নিহত ভ্যানচালকের মরদেহ ও দুর্ঘটনাকবলিত ভ্যান উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।