ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

জাতীয় কবির পাশেই চিরনিদ্রায় শায়িত হবেন শহীদ ওসমান হাদি

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৯-১২-২০২৫ ১১:৫৪:০৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-১২-২০২৫ ১২:০৪:৫৯ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৫৩ বার পঠিত
জাতীয় কবির পাশেই চিরনিদ্রায় শায়িত হবেন শহীদ ওসমান হাদি ছবি: সংগৃহীত
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের পাশে সমাহিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের সমাধিস্থলের পাশেই হবে তার চিরস্থায়ী ঠিকানা। পরিবারের বিশেষ অনুরোধে সরকার ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই স্থানটি চূড়ান্ত করেছে। ইতোমধ্যেই নির্ধারিত কবরস্থানটি সংশ্লিষ্ট কর্মকর্তারা পরিদর্শন করেছেন। বর্তমানে শহীদ হাদির মরদেহ জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে রাখা হয়েছে।
 
আগামীকাল শনিবার বাদ জোহর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা সংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউতে তার জানাজা অনুষ্ঠিত হবে। এরপরই তাকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে। জুলাই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের রাজনীতির অন্যতম এক উজ্জ্বল মুখ ছিলেন হাদি। তার পরিবারের ইচ্ছানুযায়ী এবং দেশের প্রতি তার ত্যাগের স্বীকৃতিস্বরূপ জাতীয় কবির মাজার সংলগ্ন এই বিশেষ স্থানটি দাফনের জন্য নির্বাচিত করা হয়েছে। শহীদ হাদির শেষ বিদায়কে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় এলাকা ও সংসদ ভবন এলাকায় ব্যাপক জনসমাগমের প্রস্তুতি নিচ্ছেন তার অনুসারী ও সাধারণ মানুষ।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।