ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে ভয়াবহ হামের প্রাদুর্ভাব, বিশ্বের জন্য সতর্কবার্তা প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী

ছায়ানটে হামলা জুলাই গণঅভ্যুত্থানের চেতনার বিরোধী: সংস্কৃতি উপদেষ্টা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৯-১২-২০২৫ ০৪:১১:৪৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-১২-২০২৫ ০৪:১১:৪৯ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৫০ বার পঠিত
ছায়ানটে হামলা জুলাই গণঅভ্যুত্থানের চেতনার বিরোধী: সংস্কৃতি উপদেষ্টা সংগৃহীত

সাংস্কৃতিক সংগঠন ছায়ানটে হামলাকে জুলাই গণঅভ্যুত্থানের আদর্শ ও চেতনার পরিপন্থী হিসেবে উল্লেখ করে এর তীব্র নিন্দা জানিয়েছেন সংস্কৃতি উপদেষ্টা। জাতীয় শোকের মুহূর্তে এ ধরনের সহিংস ও ধ্বংসাত্মক কর্মকাণ্ডকে শুধু ফৌজদারি অপরাধ নয়, বরং গণতান্ত্রিক রূপান্তরের পরিপন্থী বলেও মন্তব্য করেছেন তিনি।
 

শুক্রবার (১৯ ডিসেম্বর) দেওয়া এক বিবৃতিতে সংস্কৃতি উপদেষ্টা বলেন, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক শরীফ ওসমান হাদীর শহীদি মৃত্যুতে পুরো জাতি শোকাহত। এমন পরিস্থিতিতে একটি হঠকারী গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে সাংস্কৃতিক প্রতিষ্ঠান ছায়ানটে হামলা চালিয়ে ক্ষয়ক্ষতি করেছে। তিনি বলেন, শহীদ হাদীর আত্মত্যাগের প্রেক্ষাপটে কোনো সাংস্কৃতিক সংগঠনে হামলা চালানো গ্রহণযোগ্য নয় এবং এটি জুলাই গণঅভ্যুত্থানের চেতনার সঙ্গে সাংঘর্ষিক।
 

বিবৃতিতে আরও জানানো হয়, ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার এবং আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে সরকার কাজ করছে। পাশাপাশি ছায়ানট ভবনে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা নিরূপণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ছায়ানট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করবে।
 

সংস্কৃতি উপদেষ্টা গণতান্ত্রিক রূপান্তরের এই সংবেদনশীল সময়ে সব ধরনের হঠকারী ও সহিংস কার্যক্রমের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান।
 

উল্লেখ্য, বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে সিঙ্গাপুরের একটি হাসপাতালে শরীফ ওসমান হাদীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর ঢাকার বিভিন্ন এলাকায় বিক্ষোভ শুরু হয়। প্রথমে শাহবাগে অবরোধ কর্মসূচি পালিত হয়। পরে কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয় এবং ডেইলি স্টার ভবনে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। একই রাতের শেষভাগে ধানমন্ডিতে অবস্থিত ছায়ানট ভবনের বিভিন্ন তলায় বিক্ষোভকারীরা ব্যাপক ভাঙচুর চালায়।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৩

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।