ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৯ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৮৯, নতুন ঝুঁকি নেপালে বন্যা ও ভূমিধসে বাংলাদেশিদের হতাহতের খবর নেই সরকারি বাড়ি বিক্রির ১৫ মামলায় মির্জা আব্বাস খালাস ভুটানের রাজাকে ঢাকায় রাষ্ট্রপতির অভ্যর্থনা ও দ্বিপক্ষীয় বৈঠক লালমনিরহাট সীমান্তে কৃষকদের ধস্তাধস্তির মুখে অস্ত্র ফেলে পালাল বিএসএফ

দেশে ফেরার প্রস্তুতি: লন্ডনে বাংলাদেশ হাইকমিশনে ট্রাভেল পাসের আবেদন তারেক রহমানের

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৮-১২-২০২৫ ০৯:৩১:৫৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-১২-২০২৫ ০৯:৩১:৫৩ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ২৯ বার পঠিত
দেশে ফেরার প্রস্তুতি: লন্ডনে বাংলাদেশ হাইকমিশনে ট্রাভেল পাসের আবেদন তারেক রহমানের ছবি: সংগৃহীত

দীর্ঘদিন পর দেশে ফেরার প্রক্রিয়ার অংশ হিসেবে যুক্তরাজ্যের লন্ডনে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে ট্রাভেল পাসের জন্য আবেদন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নির্ভরযোগ্য কূটনৈতিক সূত্রের বরাতে জানা গেছে, আগামী ২৫ ডিসেম্বর তার দেশে ফেরার ঘোষণার পরিপ্রেক্ষিতেই এই আনুষ্ঠানিক আবেদন করা হয়েছে।
 

স্থানীয় সময় বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে একটি কূটনৈতিক সূত্র জানায়, ট্রাভেল পাসের আবেদনপত্র পূরণ করে তা অন্য একজনের মাধ্যমে বাংলাদেশ হাইকমিশনে জমা দিয়েছেন তারেক রহমান। সাধারণত পাসপোর্ট সংক্রান্ত জটিলতা বা মেয়াদোত্তীর্ণ নথির ক্ষেত্রে দেশে ফেরার জন্য ট্রাভেল পাস ইস্যু করা হয়।
 

এর আগে যুক্তরাজ্য বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় তারেক রহমান নিজেই ২৫ ডিসেম্বর দেশে ফেরার কথা জানান। একই দিনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, বাংলাদেশ বিমানের একটি নিয়মিত বাণিজ্যিক ফ্লাইটে করেই তিনি দেশে ফিরবেন। ওই ফ্লাইটটি ঢাকায় অবতরণ করার সম্ভাব্য সময় নির্ধারণ করা হয়েছে বেলা ১১টা ৫৫ মিনিট।
 

এ বিষয়ে বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব আব্দুস সাত্তার জানান, তারেক রহমান লন্ডন থেকে সিলেট হয়ে ঢাকায় আসবেন এবং তার সঙ্গে থাকবেন তার মেয়ে জাইমা রহমান। তার ভাষ্য অনুযায়ী, ২৫ ডিসেম্বর বেলা ১১টার পর বিমানটি ঢাকায় পৌঁছাবে।

২০২৪ সালের ৫ আগস্ট পরবর্তী রাজনৈতিক পরিস্থিতিতে তারেক রহমানের দেশে ফেরা নিয়ে নানা আলোচনা ও জল্পনা চলছিল। গত ২৩ নভেম্বর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অসুস্থ হওয়ার পর তিনি জানান, দেশে ফেরার সিদ্ধান্ত এককভাবে নেওয়া সম্ভব নয়। তবে গত ১২ ডিসেম্বর বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়, তিনি ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন।
 

এরই মধ্যে তার দেশে ফেরাকে কেন্দ্র করে দলীয়ভাবে একটি অভ্যর্থনা কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যরা বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেছেন। প্রাথমিক সিদ্ধান্ত অনুযায়ী, বিমানবন্দর থেকে তারেক রহমান সরাসরি এভারকেয়ার হাসপাতালে যাবেন বলে জানানো হয়েছে।

সালাহউদ্দিন আহমদ আরও বলেন, শৃঙ্খলা রক্ষা ও সম্ভাব্য অভ্যর্থনাস্থল নির্ধারণে যাচাই-বাছাই চলছে। অন্যদিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানিয়েছেন, তার স্বদেশ প্রত্যাবর্তন ঘিরে বড় পরিসরের জনসমাগমের প্রস্তুতি নেওয়া হচ্ছে এবং এ লক্ষ্যে সংশ্লিষ্ট কমিটিগুলো সক্রিয়ভাবে কাজ করছে।
 

উল্লেখ্য, ২০০৭ সালের জানুয়ারিতে ক্ষমতাসীন সেনা-সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় দুর্নীতির মামলায় গ্রেপ্তার হয়ে প্রায় ১৮ মাস কারাভোগের পর ২০০৮ সালের সেপ্টেম্বরে মুক্তি পান তারেক রহমান। একই বছরের ১১ সেপ্টেম্বর পরিবারের সদস্যদের সঙ্গে তিনি লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। এরপর থেকে তিনি সেখানেই অবস্থান করছেন।

 


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।