জীবন - মৃত্যুর সন্ধিক্ষণে হাদি : ইনকিলাব মঞ্চের পোস্ট
- আপলোড সময় : ১৮-১২-২০২৫ ০৭:১৬:১৪ অপরাহ্ন
- আপডেট সময় : ১৮-১২-২০২৫ ০৭:২৭:০৮ অপরাহ্ন
- ১ মিনিট পড়ার সময়
- ৫৮ বার পঠিত
সংগৃহীত
ওসমান হাদি এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছেন বলে জানিয়েছে ইনকিলাব মঞ্চ। দুপুরে নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে এমন তথ্য জানিয়েছেন দলটি। ইনকিলাব মঞ্চের দেওয়া ফেসবুক স্ট্যাটাস কালের দিগন্তের পাঠকদের জন্য সরাসরি তুলে ধরা হলো।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দলটির পক্ষ থেকে বলা হয়েছে, ‘ওসমান হাদি এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। পরিবারের পক্ষ থেকে সিঙ্গাপুরেই অপারেশন করবার অনুমতি দেয়া হয়েছে। আপনারা দোয়া করুন আল্লাহ যেন তাকে হায়াতে তাইয়্যেবাহ নসীব করেন। আর ওসমান হাদী যদি রবের ডাকে সাড়া দিয়ে শহীদের কাতারে শামিল হয় সেক্ষেত্রে পুরো বাংলাদেশের স্বাধীনতাকামী মজলুম জনতাকে সার্বভৌমত্ব নিশ্চিতকরণে শাহবাগে জড়ো হওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে৷ খুনীরা গ্রেফতার না হওয়া পর্যন্ত আমরা শাহবাগে অবস্থান করবো এবং পুরো বাংলাদেশকে অচল করে দেওয়া হবে। খুনি যদি ভারতে পালিয়ে যায় সেক্ষেত্রে ভারত সরকারের সাথে আলোচনা করে যেকোনো মূল্যে তাকে গ্রেপ্তারপূর্বক ফেরত আনতে হবে৷’
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।