ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে ভয়াবহ হামের প্রাদুর্ভাব, বিশ্বের জন্য সতর্কবার্তা প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী

বোয়ালখালীতে ছুরিকাঘাত করে যুবকের টাকা ছিনতাই

বোয়ালখালীতে দিদারুল আলম (৩৬) নামের এক দোকানিকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা।

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৭-০৭-২০২৫ ০৪:০১:২৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৭-২০২৫ ০৪:০১:২৭ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৫৮ বার পঠিত
বোয়ালখালীতে ছুরিকাঘাত করে যুবকের টাকা ছিনতাই বোয়ালখালীতে দিদারুল আলম (৩৬) নামের এক দোকানিকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা।
বোয়ালখালীতে দিদারুল আলম (৩৬) নামের এক দোকানিকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা।
 
শনিবার (৫ জুলাই) রাত ১২টার দিকে উপজেলার শাকপুরা জাকের আলী কমিউনিটি ক্লিনিকের সামনে বাড়ি ফেরার পথে এ ঘটনা ঘটে।
 
আহত দিদার শাকপুরা মিলিটারিপুল এলাকা থেকে নিজের মুদি দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন।
 
দিদারুল আলম শাকপুরা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের পশ্চিম শাকপুরা শেখ আহমদ চেয়ারম্যানের বাড়ির মৃত আবুল কাশেমের ছেলে।
 
দিদারুলের ছোট ভাই মাহাবুল আলম বলেন, আমার ভাই দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন। এ সময় কমিউনিটি ক্লিনিকের সামনে পৌঁছলে ২-৩ জন লোক ধারালো ছুরি দিয়ে আঘাত করে এবং সঙ্গে থাকা টাকা কেড়ে নিয়ে পালিয়ে যায়।
 
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. তনুজা দে বলেন, রাত সাড়ে ১২টার দিকে দিদারুল নামে আহত একজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।