ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ

জিয়াউল আহসানের বিরুদ্ধে গুম ও হত্যার তিন অভিযোগ আমলে নিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৭-১২-২০২৫ ০৬:৪৭:১৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-১২-২০২৫ ০৬:৪৭:১৬ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৩২ বার পঠিত
জিয়াউল আহসানের বিরুদ্ধে গুম ও হত্যার তিন অভিযোগ আমলে নিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ছবি সংগৃহীত

সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে বিচারবহির্ভূত গুম ও হত্যাকাণ্ডের অভিযোগে প্রাথমিকভাবে তিনটি অভিযোগ আমলে নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। প্রসিকিউশনের দাবি অনুযায়ী, তার বিরুদ্ধে পাঁচ শতাধিক ব্যক্তিকে গুম ও হত্যার সঙ্গে জড়িত থাকার তথ্য-প্রমাণ পাওয়া গেছে। এর মধ্য থেকে শতাধিক ভুক্তভোগীর ঘটনায় সংশ্লিষ্ট তিনটি অভিযোগকে প্রাথমিকভাবে গ্রহণ করেছে ট্রাইব্যুনাল।

এ বিষয়ে পরবর্তী শুনানির জন্য আগামী রোববার (২১ ডিসেম্বর) দিন ধার্য করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল করা অভিযোগে বলা হয়, জিয়াউল আহসানের বিরুদ্ধে গাজীপুরে তিনজনকে হত্যা, বরগুনার পাথরঘাটা উপজেলার চর দুয়ানিতে প্রায় ৫০ জনকে হত্যাকাণ্ড এবং বনদস্যু দমনের অজুহাতে সুন্দরবনে বন্দুকযুদ্ধের নাটক সাজিয়ে একাধিক ব্যক্তিকে হত্যার অভিযোগ আনা হয়েছে।

শুনানিকালে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম ট্রাইব্যুনালের সামনে গুমের পর হত্যার পদ্ধতি ও ঘটনাগুলোর নৃশংস বিবরণ তুলে ধরেন। তিনি বলেন, তদন্তে বিএনপি নেতা চৌধুরী আলম, ইলিয়াস আলী, সাজেদুল হক সুমন ও সালাহউদ্দিন আহমদসহ বহু ব্যক্তির গুম ও হত্যার সঙ্গে জিয়াউল আহসানের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। এসব অভিযোগের পৃথক তদন্ত এখনও চলমান রয়েছে।

প্রসিকিউশনের পক্ষ থেকে আরও দাবি করা হয়, গুম ও হত্যাকাণ্ড পরিচালনায় ‘দক্ষতা’র কারণে তৎকালীন আওয়ামী লীগ সরকারের সময় নিয়মবহির্ভূতভাবে তাকে পদোন্নতি দেওয়া হয়। ট্রাইব্যুনাল সূত্র জানায়, অভিযোগগুলোর প্রাথমিক সত্যতা যাচাই শেষে পরবর্তী শুনানিতে বিস্তারিত আইনি কার্যক্রম এগিয়ে নেওয়া হবে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।