ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৯ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৮৯, নতুন ঝুঁকি নেপালে বন্যা ও ভূমিধসে বাংলাদেশিদের হতাহতের খবর নেই

২৫ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা তারেক রহমানের, লন্ডন এয়ারপোর্টে ভিড় না করার অনুরোধ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৭-১২-২০২৫ ১০:০৬:৩০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৭-১২-২০২৫ ১০:০৬:৩০ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৩২ বার পঠিত
২৫ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা তারেক রহমানের, লন্ডন এয়ারপোর্টে ভিড় না করার অনুরোধ ছবি সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিজেই জানিয়েছেন, আগামী ২৫ ডিসেম্বর তিনি বাংলাদেশে ফিরে আসবেন। একই সঙ্গে দেশে ফেরার সময় লন্ডনের বিমানবন্দরে তাকে বিদায় জানাতে কোনো ধরনের ভিড় না করার জন্য যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীদের প্রতি অনুরোধ জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) লন্ডনে যুক্তরাজ্য বিএনপি আয়োজিত বিজয় দিবস উপলক্ষে এক আলোচনা সভায় দেওয়া বক্তব্যে তারেক রহমান এ কথা বলেন। দীর্ঘ প্রায় ১৮ বছর যুক্তরাজ্যে অবস্থানের কথা স্মরণ করে তিনি বলেন, এই সময়ে দলীয় নেতাকর্মী ও প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে তার বহু স্মৃতি, অভিজ্ঞতা ও পারস্পরিক সম্পর্ক তৈরি হয়েছে।

বক্তব্যে তিনি বিশেষভাবে যুক্তরাজ্যে বসবাসরত তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানান। তারেক রহমান বলেন, ২৫ ডিসেম্বর লন্ডন এয়ারপোর্টে নেতাকর্মীদের উপস্থিতি হলে সেখানে অনাকাঙ্ক্ষিত হট্টগোল সৃষ্টি হতে পারে এবং এতে প্রবাসী বাংলাদেশিদের পরিচয় স্পষ্ট হয়ে দেশের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। এ কারণেই সবাইকে স্বেচ্ছায় বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ জানান তিনি।

তিনি আরও বলেন, যারা ওই দিন এয়ারপোর্টে না গিয়ে তার অনুরোধ রক্ষা করবেন, তাদেরকে তিনি দলীয় শৃঙ্খলা ও সর্বোপরি দেশের সম্মানের প্রতি দায়িত্বশীল হিসেবে বিবেচনা করবেন।

বক্তব্যের শেষাংশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার নিজের জন্য এবং দলের চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা ও মঙ্গলের জন্য সবার কাছে দোয়া কামনা করেন।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।