ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ

বিজয় দিবসে ‘রাজাকারের পাঠ মঞ্চ’ নাটকে জামায়াত নেতাদের বাধা, শিক্ষার্থীদের স্লোগানে উত্তেজনা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৭-১২-২০২৫ ০৫:৫৫:০৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৭-১২-২০২৫ ০৫:৫৫:০৪ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৩৩ বার পঠিত
বিজয় দিবসে ‘রাজাকারের পাঠ মঞ্চ’ নাটকে জামায়াত নেতাদের বাধা, শিক্ষার্থীদের স্লোগানে উত্তেজনা সংগৃহীত ছবি
 

লক্ষ্মীপুরের রামগতিতে বিজয় দিবসের অনুষ্ঠানে মঞ্চস্থ ‘রাজাকারের পাঠ মঞ্চ’ নাটককে কেন্দ্র করে জামায়াতের নেতাদের বাধায় কলেজ শিক্ষার্থীদের সঙ্গে উত্তেজনা সৃষ্টি হয়। নাটকে পাঞ্জাবি ও টুপি পরে ‘রাজাকারদের’ চরিত্রে অভিনয় করায় ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ তোলেন তারা।
 

মঙ্গলবার সকালে আ স ম আবদুর রব সরকারি কলেজ মাঠে কুচকাওয়াজের পর ওই নাটক মঞ্চস্থ হয়, যেখানে ১২–১৫ জন শিক্ষার্থী মুক্তিযোদ্ধা ও রাজাকারদের চরিত্রে অভিনয় করছিল। এ সময় উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আবদুর রহিম ও পৌর আমির আবুল খায়ের মঞ্চে উঠে অধ্যক্ষ মোহাম্মদ আশরাফ উদ্দিনের কাছে আপত্তির কারণ ব্যাখ্যা জানতে চান এবং তর্ক-বিতর্ক শুরু হয়; তখন সেখানে ইউএনও, থানার ওসি, মুক্তিযোদ্ধা ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
 

বাকবিতণ্ডার একপর্যায়ে কলেজের শতাধিক শিক্ষার্থী শহীদ মিনার চত্বরে গিয়ে “রাজাকারের আস্তানা বাংলাদেশে হবে না”, “এই কলেজে হবে না” ইত্যাদি স্লোগান দিয়ে জামায়াত নেতাদের হস্তক্ষেপের প্রতিবাদ জানায়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ওসির মধ্যস্থতায় ভুল বোঝাবুঝির সমাধান হয়েছে বলে জানান অধ্যক্ষ আশরাফ উদ্দিন; আবদুর রহিমও বলেন, পাঞ্জাবি–টুপি ব্যবহারকে তিনি ধর্মীয় অবমাননা মনে করায় প্রতিবাদ করেছিলেন, কিন্তু আলোচনার মাধ্যমে বিষয়টি মীমাংসা হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।