ঢাকা , সোমবার, ৩১ অগাস্ট ২০২৬ , ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৮ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
শিশু আছিয়া হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৮৯, নতুন ঝুঁকি নেপালে বন্যা ও ভূমিধসে বাংলাদেশিদের হতাহতের খবর নেই সরকারি বাড়ি বিক্রির ১৫ মামলায় মির্জা আব্বাস খালাস ভুটানের রাজাকে ঢাকায় রাষ্ট্রপতির অভ্যর্থনা ও দ্বিপক্ষীয় বৈঠক লালমনিরহাট সীমান্তে কৃষকদের ধস্তাধস্তির মুখে অস্ত্র ফেলে পালাল বিএসএফ

বিজয় দিবসে দেশে ফিরলেন ভারতে পাচার হওয়া ৬ বাংলাদেশি নারী ও শিশু

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৬-১২-২০২৫ ০৯:৪৭:৩৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-১২-২০২৫ ০৯:৪৭:৩৮ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ২৭ বার পঠিত
বিজয় দিবসে দেশে ফিরলেন ভারতে পাচার হওয়া ৬ বাংলাদেশি নারী ও শিশু ছবি: সংগৃহীত

উন্নত চাকরি ও স্বাচ্ছন্দ্যময় জীবনের প্রলোভনে ভারতে পাচার হওয়া নারী ও শিশুসহ ছয়জন বাংলাদেশি বিজয় দিবসে দেশে ফিরেছেন। স্বেচ্ছাসেবী উদ্যোগের মাধ্যমে ভারতের চেন্নাই থেকে উদ্ধার হয়ে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাতে তারা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
 

ফেরত আসা ব্যক্তিরা সবাই খুলনা জেলার বাসিন্দা। তাদের মধ্যে একটি পরিবারে স্বামী-স্ত্রী ও দুই শিশু রয়েছে, আর বাকি দুজন আলাদাভাবে পাচারের শিকার হন। ভুক্তভোগীরা জানান, স্থানীয় দালালচক্র উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে তাদের ভারতে নিয়ে যায়। সেখানে পৌঁছানোর পর বাস্তবতা ভিন্ন হয়—পুরুষদের পুলিশের হাতে তুলে দেওয়া হয় এবং নারীদের জোরপূর্বক অসামাজিক কাজে বাধ্য করা হয় বলে তারা অভিযোগ করেন।
 

দীর্ঘ সময় দুর্বিষহ পরিস্থিতিতে থাকার পর দেশে ফিরতে পেরে স্বস্তি প্রকাশ করেছেন ভুক্তভোগীরা। একই সঙ্গে তারা সরকারের কাছে আহ্বান জানিয়েছেন, যেন বিদেশে পাচার হওয়া বাংলাদেশিদের উদ্ধারে আরও সক্রিয় ও কার্যকর উদ্যোগ নেওয়া হয়।
 

এই ছয়জনকে দেশে ফিরিয়ে আনতে সার্বিক সহায়তা করে পাচারের শিকার মানব উদ্ধার ও শিশু সুরক্ষা সংস্থা ‘সার্কিব’। সংস্থাটির চেয়ারম্যান সৈয়দ খায়রুল আলম বলেন, এখনও হাজারো বাংলাদেশি ভারতে মানব পাচারের শিকার হয়ে আটকা রয়েছেন। সরকারি পর্যায়ের সহযোগিতা ও সমন্বয় বাড়ানো গেলে তাদের উদ্ধার ও দেশে ফেরানো অনেক সহজ হবে।

 


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।