ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা

সিডনির বন্ডাই সৈকতে ভয়াবহ হামলা: নিহত হামলাকারীদের একজন ভারতের নাগরিক

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৬-১২-২০২৫ ০৯:২৬:৫৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-১২-২০২৫ ০৯:২৬:৫৭ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৫৬ বার পঠিত
সিডনির বন্ডাই সৈকতে ভয়াবহ হামলা: নিহত হামলাকারীদের একজন ভারতের নাগরিক ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার সিডনির বন্ডাই সমুদ্র সৈকতে সংঘটিত ভয়াবহ গুলিবর্ষণের ঘটনায় জড়িত দুই হামলাকারীর একজন ভারতের নাগরিক বলে শনাক্ত হয়েছে। অস্ট্রেলীয় পুলিশের পাল্টা অভিযানে ঘটনাস্থলেই নিহত ওই ব্যক্তির নাম সাজিদ আকরাম, যিনি ভারতের দক্ষিণাঞ্চলের হায়দ্রাবাদ শহরের বাসিন্দা ছিলেন। এই ঘটনায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
 

ভারতীয় পুলিশ ও আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী, সাজিদ আকরামের বয়স ছিল প্রায় ৫০ বছর। হামলার সময় পুলিশের গুলিতে তিনি নিহত হন। তার সঙ্গে থাকা ছেলে নাভিদ আকরাম (২৪) প্রাণে বেঁচে যান এবং বর্তমানে পুলিশি নজরদারিতে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ভারতীয় কর্তৃপক্ষ জানিয়েছে, সাজিদের সঙ্গে ভারতে থাকা পরিবারের দীর্ঘদিন ধরে তেমন যোগাযোগ ছিল না।
 

গেল রোববার সংঘটিত এই হামলাকে অস্ট্রেলিয়ার সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে ভয়াবহ গণ-গুলিবর্ষণের একটি হিসেবে দেখা হচ্ছে। প্রায় তিন দশকের মধ্যে এটিই দেশটির সবচেয়ে বড় প্রাণঘাতী হামলা বলে উল্লেখ করেছে স্থানীয় প্রশাসন। অস্ট্রেলীয় নিরাপত্তা সংস্থাগুলো প্রাথমিক তদন্তে জানিয়েছে, হামলাটি ইহুদি সম্প্রদায়কে লক্ষ্য করে চালানো হয়ে থাকতে পারে এবং বিষয়টি সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে খতিয়ে দেখা হচ্ছে।
 

ঘটনার পর থেকে বন্ডাই এলাকা ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং আন্তর্জাতিক পর্যায়ে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। অস্ট্রেলিয়া ও ভারত—দুই দেশের আইনশৃঙ্খলা বাহিনীই ঘটনার পেছনের উদ্দেশ্য ও সম্ভাব্য সংযোগ খুঁজে বের করতে তথ্য আদান-প্রদান করছে।


 


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।