ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ

কক্সবাজার বাস টার্মিনালে পার্কিংয়ে থাকা বাসে অগ্নিকাণ্ড, পুড়েছে অধিকাংশ অংশ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৬-১২-২০২৫ ০৭:০৪:১৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-১২-২০২৫ ০৭:০৪:১৭ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ২৪ বার পঠিত
কক্সবাজার বাস টার্মিনালে পার্কিংয়ে থাকা বাসে অগ্নিকাণ্ড, পুড়েছে অধিকাংশ অংশ সংগৃহীত

কক্সবাজার শহরের বাস টার্মিনাল এলাকায় পার্কিং করে রাখা একটি যাত্রীবাহী বাসে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কোনো হতাহতের খবর পাওয়া না গেলেও বাসটির বড় অংশ আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে পুলিশ ও ফায়ার সার্ভিস।
 

মঙ্গলবার সকাল আনুমানিক ১১টা ৪৫ মিনিটে কক্সবাজার বাস টার্মিনালসংলগ্ন একটি কাউন্টারের পার্কিংয়ে দাঁড়িয়ে থাকা ‘দোয়েল এক্সপ্রেস’ নামের বাসটিতে আগুন লাগে। খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে বাসটির ভেতরের উল্লেখযোগ্য অংশ পুড়ে যায়।
 

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছমি উদ্দিন জানান, প্রাথমিকভাবে বাসচালকের কাছ থেকে পাওয়া তথ্যে জানা গেছে, ঘটনার সময় বাসের হেলপার ভেতরে সাউন্ড বক্সে গান শুনছিলেন। এর কিছুক্ষণের মধ্যেই হঠাৎ আগুনের সূত্রপাত হয়। তবে কীভাবে আগুন লেগেছে, তা এখনো নিশ্চিত নয়।
 

তিনি আরও বলেন, ঘটনাটি দুর্ঘটনাজনিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় কেউ আহত হয়নি এবং বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
 

এদিকে কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মোহাম্মদ তানহারুল ইসলাম জানান, আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এখনো নির্ধারণ করা যায়নি। তদন্ত শেষে প্রকৃত কারণ জানা যাবে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৩

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।