রাজধানীর শ্যামপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় এক অটোরিকশা আরোহীর মৃত্যু হয়েছে।
নিহত ব্যক্তির নাম মো. সিয়াম। সোমবার দিবাগত রাতে শ্যামপুর থানার শ্মশানঘাট রশিদ মাস্তান মাজার এলাকার সড়কে এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, ট্রাক ও অটোরিকশার সংঘর্ষের কারণে নিহত হন একজন অটোরিকশা আরোহী।
দুর্ঘটনার পর অটোরিকশা আরোহী মো. সিয়ামকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তবে সেখানে পৌঁছানোর পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ডেস্ক রিপোর্ট