ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২৩ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
শাহজালালে কর্মীদের বিরুদ্ধে যাত্রী হয়রানি ও অর্থ আত্মসাতের অভিযোগ কিনেমাস্টার বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক ছাড়া ব্যবহারের সুযোগ রূপপুর থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ যুক্ত করতে ভারনোভার চুক্তি ভারত-ইরান বাণিজ্য চুক্তির গুঞ্জন উড়িয়ে দিয়ে যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক ছায়েদুর রহমানের ঝুলন্ত মরদেহ উদ্ধার গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন কক্সবাজার সমুদ্র সৈকতের সড়ক নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ হাইকোর্টের জ্বালানি সংকট মোকাবিলায় নতুন ভাসমান এলএনজি স্থাপন: প্রধানমন্ত্রী কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের কর্মসংস্থানের জন্য প্রশিক্ষণের পরিকল্পনা ঢাকা–আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের সেতু যান চলাচলের জন্য উন্মুক্ত আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির

শরিফ ওসমান হাদির হামলাকারীদের গ্রেফতার ও স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবিতে উত্তাল রাজধানী: ডাকসু ছাত্রদের স্বরাষ্ট্র উপদেষ্টা কার্যালয় ঘেরাও, সচিবালয়ে কড়া নিরাপত্তা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৫-১২-২০২৫ ০২:০৬:৩৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-১২-২০২৫ ০২:০৬:৩৪ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৩৩ বার পঠিত
শরিফ ওসমান হাদির হামলাকারীদের গ্রেফতার ও স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবিতে উত্তাল রাজধানী: ডাকসু ছাত্রদের স্বরাষ্ট্র উপদেষ্টা কার্যালয় ঘেরাও, সচিবালয়ে কড়া নিরাপত্তা ছবি: সংগৃহীত
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর গুলি চালানোর ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে উত্তাল হয়ে উঠেছে রাজধানী। সোমবার (১৫ ডিসেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নেতাদের নেতৃত্বে একদল শিক্ষার্থী স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় ঘেরাও করার লক্ষ্যে বিক্ষোভ মিছিল শুরু করেছে। এই কর্মসূচিকে কেন্দ্র করে সচিবালয় এলাকা জুড়ে অভূতপূর্ব কড়া নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে; জিরো পয়েন্ট ও শিক্ষা ভবনের দিকের রাস্তা বন্ধ করে দেওয়াসহ পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়েছে। একই সময়ে জাতীয় ছাত্র শক্তি শাহবাগ মোড় অবরোধ করে হাদির হামলাকারীদের গ্রেফতার ও স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি জানিয়েছে।

গুলিবিদ্ধ জুলাই যোদ্ধা শরিফ ওসমান হাদির হামলাকারীদের গ্রেফতারে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতার প্রতিবাদে কঠোর অবস্থানে নেমেছেন শিক্ষার্থীরা। সোমবার দুপুর ১২টা ৫০ মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ভবনের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন ডাকসু নেতারা ও শিক্ষার্থীরা। মিছিলটি স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় অভিমুখে অগ্রসর হচ্ছে।
 
এদিকে শিক্ষার্থীদের এই ঘেরাও কর্মসূচিকে ঘিরে সচিবালয় এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সচিবালয়ের আশপাশের রাস্তা, যেমন জিরো পয়েন্ট থেকে সচিবালয়ের দিকে আসার রাস্তা এবং শিক্ষা ভবনের দিকের রাস্তা পুলিশ ব্যারিকেড দিয়ে বন্ধ করে দিয়েছে। এর ফলে ওই এলাকায় সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। সচিবালয়ের মূল গেটে পুলিশের পাশাপাশি অতিরিক্ত বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদেরও মোতায়েন করা হয়েছে।
 
শিক্ষার্থীদের পাশাপাশি, দুপুর ১২টায় জাতীয় ছাত্র শক্তি শাহবাগ মোড় অবরোধ (ব্লকেড) করে তাদের প্রতিবাদ কর্মসূচি পালন করছে। আন্দোলনকারীরা বলছেন, জুলাই-আগস্ট অভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধা ওসমান হাদিকে প্রকাশ্যে হত্যাচেষ্টা করা হলেও ঘটনার ৪৮ ঘণ্টা পেরিয়ে গেলেও হামলাকারীকে চিহ্নিত বা গ্রেফতার করা যায়নি।

আন্দোলনকারীরা বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করে হুঁশিয়ারি দিয়েছেন যে, দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। তারা অভিযোগ করেছেন, এর আগেও দেশে সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটলেও স্বরাষ্ট্র উপদেষ্টা কোনো কার্যকর পদক্ষেপ নিতে পারেননি।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।