ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা?

চট্টগ্রামে আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন বৃহস্পতিবার, অংশ নেবেন ৭ শতাধিক চিকিৎসক ও গবেষক

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৪-১২-২০২৫ ১১:৩৮:০৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-১২-২০২৫ ১১:৩৮:০৭ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৫২ বার পঠিত
চট্টগ্রামে আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন বৃহস্পতিবার, অংশ নেবেন ৭ শতাধিক চিকিৎসক ও গবেষক সংগৃহীত

চট্টগ্রামে আগামী বৃহস্পতিবার একটি আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেখানে দেশ-বিদেশের সাত শতাধিক চিকিৎসাবিজ্ঞানী ও গবেষক অংশ নেবেন। চিকিৎসা শিক্ষা ও গবেষণার অগ্রগতি তুলে ধরতে আয়োজিত এ সম্মেলনে বিভিন্ন শাখার সমসাময়িক চ্যালেঞ্জ, উদ্ভাবন ও গবেষণালব্ধ তথ্য উপস্থাপন করা হবে।
 

চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ, চট্টগ্রাম ইন্টারন্যাশনাল ডেন্টাল কলেজ এবং চট্টগ্রাম ইন্টারন্যাশনাল নার্সিং কলেজের যৌথ উদ্যোগে কলেজ ক্যাম্পাসে এ সম্মেলনের আয়োজন করা হয়েছে। ‘গবেষণা এবং চিকিৎসা শিক্ষা: উদ্ভাবনকে অনুপ্রাণিতকরণ ও বৈশ্বিক স্বীকৃতি নিশ্চিতকরণ’ প্রতিপাদ্যে আয়োজিত সম্মেলনে মোট ৭০টি গবেষণা প্রবন্ধ উপস্থাপন করা হবে, যা মেডিসিন, সার্জারি, পাবলিক হেলথ, বেসিক সায়েন্স, ডেন্টিস্ট্রি ও নার্সিং—এই ছয়টি গুরুত্বপূর্ণ ক্ষেত্রকে অন্তর্ভুক্ত করবে।
 

আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, সম্মেলনের প্রধান অতিথি থাকবেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ ইউসুফ, চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. ওমর ফারুক ইউসুফ এবং ডিরেক্টরেট জেনারেল অব মেডিকেল এডুকেশনের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসাইন। পাশাপাশি স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক অধ্যাপক ডা. এম এ ফয়েজ, অধ্যাপক ডা. রোবেদ আমিন ও অধ্যাপক ডা. প্রদীপ কুমার দত্তসহ দেশের খ্যাতনামা চিকিৎসক ও গবেষকেরা গবেষণাভিত্তিক প্রবন্ধ ও অভিজ্ঞতা তুলে ধরবেন।
 

সম্মেলনের চেয়ারম্যান ও কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. টিপু সুলতান জানিয়েছেন, এ আয়োজনের লক্ষ্য কেবল প্রাতিষ্ঠানিক শিক্ষা নয়, বরং নৈতিকতা, মানবিকতা ও গবেষণাভিত্তিক দক্ষতা সম্পন্ন পেশাজীবী তৈরি করা। তাঁর মতে, এই সম্মেলন শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য জ্ঞান বিনিময় ও গবেষণায় অনুপ্রেরণার একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।
 

কো-চেয়ারম্যান অধ্যাপক ডা. মুসলিম উদ্দিন বলেন, আন্তর্জাতিক ও জাতীয় পর্যায়ের বিশেষজ্ঞদের অংশগ্রহণ নতুন প্রজন্মের চিকিৎসকদের জন্য অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি করবে এবং স্বাস্থ্যখাতে গবেষণাভিত্তিক উদ্ভাবনের ক্ষেত্রকে আরও সমৃদ্ধ করবে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৩

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।