ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য আগামীকাল সোমবার দুপুরে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে। একই সঙ্গে তার ওপর হামলার ঘটনায় দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়ে সংগঠনটি জানায়, নির্ধারিত সময়ের মধ্যে অভিযুক্তকে আটক করা না হলে সংশ্লিষ্ট দায়িত্বশীলদের পদত্যাগের দাবি তোলা হবে।
রোববার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় ঢাকার এভারকেয়ার হাসপাতালের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের এই তথ্য জানান। তিনি বলেন, সোমবারের মধ্যে হামলাকারীকে গ্রেপ্তার করা না হলে স্বরাষ্ট্র ও আইন উপদেষ্টার পদত্যাগের দাবিতে কর্মসূচি ঘোষণা করা হবে। সংবাদ সম্মেলনে একই দিন বিকেলে জাতীয় শহিদ মিনারে সর্বদলীয় প্রতিরোধ সমাবেশ আয়োজনের কথাও জানানো হয়।
এর আগে, প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের নির্দেশে একটি জরুরি কল-কনফারেন্স অনুষ্ঠিত হয়। এতে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, প্রধান উপদেষ্টার স্বাস্থ্য মন্ত্রণালয়বিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান, এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক ডা. জাফর এবং ওসমান হাদির ভাই ওমর বিন হাদি অংশ নেন। আলোচনার ভিত্তিতে তাকে বিদেশে পাঠানোর সিদ্ধান্ত চূড়ান্ত হয়।
প্রধান উপদেষ্টার স্বাস্থ্য মন্ত্রণালয়বিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান জানান, বর্তমানে শরিফ ওসমান হাদির শারীরিক অবস্থা স্থিতিশীল এবং অপরিবর্তিত রয়েছে। উন্নত চিকিৎসার লক্ষ্যে সোমবার দুপুরে তাকে সিঙ্গাপুরে নেওয়া হবে। এ জন্য প্রয়োজনীয় মেডিকেল এয়ার অ্যাম্বুলেন্স, চিকিৎসক দল ও ভ্রমণসংক্রান্ত সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের অ্যাক্সিডেন্ট অ্যান্ড ইমার্জেন্সি বিভাগে তার চিকিৎসার প্রয়োজনীয় ব্যবস্থাও নিশ্চিত করা হয়েছে।
জানানো হয়, শরিফ ওসমান হাদির চিকিৎসাসংক্রান্ত সব ব্যয় রাষ্ট্রীয়ভাবে বহন করা হবে। চিকিৎসা প্রক্রিয়া সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণে রাখতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। পাশাপাশি, তার দ্রুত আরোগ্য কামনায় দেশবাসীর কাছে দোয়া ও প্রার্থনা চেয়েছেন তিনি।
এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে পাঠানো হচ্ছে শরিফ ওসমান হাদি, হামলাকারী গ্রেপ্তারে আল্টিমেটাম
নিউজটি শুনুন
- আপলোড সময় : ১৪-১২-২০২৫ ১১:৩৭:১৬ অপরাহ্ন
- আপডেট সময় : ১৮-১২-২০২৫ ১২:৩৫:১২ পূর্বাহ্ন
- ২ মিনিট পড়ার সময়
- ২ বার পঠিত
ছবি সংগৃহীত
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
সর্বশেষ সংবাদ
এ জাতীয় আরো খবর
ডেস্ক রিপোর্ট