ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

নেতাকর্মীদের বিনয়ী হওয়ার আহ্বান, দম্ভ পরিহারের নির্দেশ বিএনপির

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৪-১২-২০২৫ ১১:২৩:২৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-১২-২০২৫ ১২:৩৪:৪৮ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৩৮ বার পঠিত
নেতাকর্মীদের বিনয়ী হওয়ার আহ্বান, দম্ভ পরিহারের নির্দেশ বিএনপির সংগৃহীত

বিএনপির যুগ্ম মহাসচিব এমরান সালেহ প্রিন্স দলের নেতাকর্মীদের জনগণের সঙ্গে বিনয়ী ও দায়িত্বশীল আচরণের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, রাজনৈতিক কর্মকাণ্ডে কোনো ধরনের দম্ভ, ক্ষমতার অহংকার বা নেতাগিরি প্রদর্শনের সুযোগ নেই; বিএনপি যে জনগণের দল, তা আচরণ ও কর্মের মধ্য দিয়ে প্রমাণ করতে হবে।
 

রোববার (১৪ ডিসেম্বর) বিকেলে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার অগ্রযাত্রা কনভেনশন হলে আয়োজিত এক সাংগঠনিক সভায় তিনি এসব কথা বলেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলের সাংগঠনিক প্রস্তুতির অংশ হিসেবেই এই সভা অনুষ্ঠিত হয়।
 

সভায় এমরান সালেহ প্রিন্স জানান, দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়—এমন কর্মকাণ্ডে কোনো নেতা বা কর্মী জড়ালে দলীয়ভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, বড় সভা বা প্রদর্শনীর মাধ্যমে নয়, বরং ঘরে ঘরে গিয়ে ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগের মাধ্যমেই নির্বাচন জিততে হবে। ছোট ছোট দলে ভাগ হয়ে সাধারণ মানুষের কাছে যেতে হবে এবং ধানের শীষের পক্ষে জনসমর্থন তৈরি করতে হবে।
 

ভোট চাওয়ার সময় জনগণকে স্পষ্টভাবে জানাতে হবে, বিএনপি ক্ষমতায় গেলে কী ধরনের পরিবর্তন ও সেবা তারা পাবে। তিনি আরও বলেন, জনগণকে অন্ধকারে রেখে রাজনীতি করা যায় না; মানুষের ভালোবাসা, আস্থা ও বিশ্বাস অর্জনই রাজনীতির মূল শক্তি। অর্থ বা প্রভাবের মাধ্যমে নয়, বরং সাহস, ত্যাগ এবং মানুষের পাশে থাকার মানসিকতাই একজন প্রকৃত রাজনৈতিক নেতার পরিচয়।

সভায় নির্বাচনী এলাকার ভোটকেন্দ্রভিত্তিক প্রস্তুতি, প্রচারণা কৌশল, দায়িত্ব বণ্টন, ভোটকেন্দ্রের এজেন্ট নিয়োগ ও প্রশিক্ষণ এবং ভোটের দিন করণীয়সহ সার্বিক সাংগঠনিক পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।

এ সময় উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া বাবুল, পৌর বিএনপির আহ্বায়ক হানিফ মোহাম্মদ শাকের উল্লাহ, উপজেলা বিএনপির সদস্যসচিব আবু হাসনাত বদরুল কবীরসহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।