ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

হাদিকে আগেই বিপদ সম্পর্কে জানিয়েছিলেন সাবেক র‍্যাব কর্মকর্তা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৩-১২-২০২৫ ১১:২২:০১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-১২-২০২৫ ১১:২২:০১ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৪১ বার পঠিত
হাদিকে আগেই বিপদ সম্পর্কে জানিয়েছিলেন সাবেক র‍্যাব কর্মকর্তা ছবি সংগৃহীত

ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদিকে শুক্রবার রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় গুলি করা হয়েছে। হামলার বিষয়ে হাদিকে আগে সতর্ক করেছিলেন এক ব্যক্তি, যিনি নিজেকে সাবেক র‍্যাব সদস্য হিসেবে পরিচয় দেন। তবে তার সত্যিকারের র‍্যাব সদস্য কিনা তা যাচাই করা সম্ভব হয়নি।

ভিডিওতে তিনি বলেন, “আমি র‍্যাব ১০-এ যাত্রাবাড়ীতে তিন বছর কাজ করেছি। সোর্স থেকে জানতে পেরেছিলাম হাদির ওপর হামলার পরিকল্পনা হতে পারে। আমি বারবার তাকে সতর্ক করার চেষ্টা করেছি, কিন্তু যখন দেখা যায় তিনি তা গুরুত্ব দেননি, আমি দুই দিন তার সঙ্গে থাকার সিদ্ধান্ত নিয়েছিলাম।” শুক্রবার সকালে উত্তরা থেকে এসে তিনি জানতে পারেন যে হামলা বাস্তব হয়েছে।

হাদি জুমার নামাজের পর চলন্ত রিকশায় ছিলেন, সেই সময় মোটরসাইকেল থেকে গুলি চালানো হয়। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়, যেখানে এক দফা অস্ত্রোপচার করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান জানান, হাদির বাম কানের ওপর দিয়ে ঢুকে ডান দিক দিয়ে বের হওয়া গুলি তার মস্তিষ্কের ব্রেন স্টেম পর্যন্ত ক্ষতিগ্রস্ত করেছে, যা চিকিৎসাবিজ্ঞানে ‘ম্যাসিভ ব্রেন ইনজুরি’ হিসেবে বিবেচিত। তিনি আরও বলেন, “বর্তমানে রোগী খুবই ক্রিটিক্যাল অবস্থায় রয়েছে। আগামী ৭২ ঘণ্টা সবচেয়ে ঝুঁকিপূর্ণ। তাকে কৃত্রিম শ্বাসপ্রশ্বাসে রাখা হয়েছে, চিকিৎসকেরা এখনো আশার নিশ্চয়তা দিতে পারছেন না।”

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী জানিয়েছেন, হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত করা হয়েছে এবং যেকোনো সময় তাদের গ্রেপ্তার করা হবে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।