ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ

নাটোরের বড়াইগ্রামে নিখোঁজের তিন দিন পর যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৩-১২-২০২৫ ১১:০৮:০৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-১২-২০২৫ ১২:৪৮:২৫ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৪১ বার পঠিত
নাটোরের বড়াইগ্রামে নিখোঁজের তিন দিন পর যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার ছবি সংগৃহীত

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় নিখোঁজের তিন দিন পর সোহাগ হোসেন (২৫) নামে এক যুবকের অর্ধগলিত ও রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহের অবস্থা দেখে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে আইনশৃঙ্খলা বাহিনী।

শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার আগ্রাণ এলাকার একটি নির্জন স্থানে গাছের শেকড়ের ভেতর লুকানো অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, নিহত যুবকের মুখমণ্ডল আংশিকভাবে থেঁতলানো ছিল, পায়ের রগ কাটা এবং দুই চোখ উপড়ানো অবস্থায় পাওয়া যায়, যা হত্যাকাণ্ডের নৃশংসতার ইঙ্গিত দেয়।

নিহত সোহাগ হোসেনের বাড়ি রংপুর জেলায় হলেও তিনি দীর্ঘদিন ধরে তার মা, স্ত্রী ও সন্তানসহ বড়াইগ্রাম থানার কার্যালয়ের গেইটসংলগ্ন এলাকায় তার নানাবাড়িতে বসবাস করছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাতে তিনি নানাবাড়ি এলাকা থেকে আকাশ নামে এক বন্ধুর সঙ্গে বের হন। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না।

নিখোঁজের পর পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। এক পর্যায়ে শনিবার সন্ধ্যায় সোহাগের মা আগ্রাণ এলাকায় গেলে সেখানে দুর্গন্ধ পেয়ে সন্দেহ হয়। কাছে গিয়ে ছেলের মরদেহ শনাক্ত করার পর তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করেন।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছালাম জানান, ঘটনাটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। হত্যার পেছনের কারণ উদ্‌ঘাটন এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে পুলিশ তদন্ত কার্যক্রম শুরু করেছে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।