ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , ৩ সফর ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কাপ্তাই বাঁধের ১৬ গেট খোলার প্রস্তুতি: শনিবার শুরু হতে পারে পানি নিষ্কাশন জার্মান নির্বাচনে বিদেশি হস্তক্ষেপ নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন চ্যান্সেলর ফ্রিডরিখ মেৎস ‘ফ্যাসিবাদী সরকার অর্থনীতি ধ্বংস করে গেছে’: ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদের বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান তালাকের অজুহাতে ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট বোয়ালখালীতে লবণ কারখানায় বিস্ফোরণ: দগ্ধ ৫ জন আইসিইউতে মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ: ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য প্রত্যাহারের নির্দেশ বিএফএসএ-র মিয়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি: ৫৩০ রোহিঙ্গার সলিল সমাধি বঙ্গোপসাগরে লঘুচাপ: ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত কঠোর আন্দোলনের মধ্যেও এইচএসসি পরীক্ষা শুরু: বিকেলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ বুধবার পরীক্ষা স্থগিত না হলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে ‘লংমার্চ’ কর্মসূচি পালনের ঘোষণা আগের সিদ্ধান্তে অটল সরকার, চট্টগ্রাম ছাড়া দেশজুড়ে এইচএসসি পরীক্ষা চলবে: পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা ১০ ঘণ্টা পর রাজপথ ছাড়ল শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত বিতর্কিত মন্তব্যে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর: সংসদে বড় ঘোষণা ও সংসদ ভবনে উত্তেজনা সংসদ ভবনের সামনে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে শিক্ষামন্ত্রী: এইচএসসি পরীক্ষা নিয়ে বড় সিদ্ধান্তের অপেক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের গেট খুলে মাথায় নিলেন পরীক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি সংসদ ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান: শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবি শিক্ষামন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে অভিনব প্রতিবাদ: আত্মপ্রকাশ করলো ‘ব্রয়লার চিকেন পার্টি’! পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল ঢাবি ও উত্তরা: বুধবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি ইরানের বিভিন্ন স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

ইমামদের সম্মেলনে ইসলামপন্থীদের ঐক্যের আহ্বান জানালেন মাসুদ সাঈদী

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৭-০৭-২০২৫ ০২:০৯:২০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৭-২০২৫ ০২:০৯:২০ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ২ বার পঠিত
ইমামদের সম্মেলনে ইসলামপন্থীদের ঐক্যের আহ্বান জানালেন মাসুদ সাঈদী ছবি: সংগৃহীত
পিরোজপুর-১ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী মাসুদ সাঈদী বলেছেন, ইমামতি শুধু একটি পেশা নয়, এটি একটি ঈমানী দায়িত্ব। ইমামরা দুর্বল ও অনৈক্যবদ্ধ থাকার কারণেই সমাজে বিচার কাজে রাজনৈতিক নেতারা হস্তক্ষেপ করেন, যা সামাজিক অস্থিরতা সৃষ্টি করে।
 
রোববার (৬ জুলাই) পিরোজপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় ইমাম সমিতি পিরোজপুর জেলা শাখার আয়োজিত ইমামদের ষান্মাসিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
 
তিনি বলেন, বিগত সরকারের আমলে ইসলাম চর্চায় বাধা দেওয়া হতো, ইমামদের রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হতো। এখন আর তা হবে না। ইসলাম প্রচারে কেউ বাধা দিলে তাকে শক্ত হাতে প্রতিরোধ করা হবে।
 
ইমামদের সম্মানজনক বেতন, আবাসন, চাকরির বিধিমালা ও জাতীয়করণের দাবি জানিয়ে মাসুদ সাঈদী বলেন, ইমামদের সুন্দর জীবন হলে সমাজ আলোকিত হবে।
 
তিনি বলেন, ইসলামে তাওহীদের পর ঐক্যের ওপর সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। ইসলামপন্থীদের টেকসই ঐক্য গঠনের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, একটি আসন, একজন প্রার্থী ও একটি বাক্সই দেশের মানুষের প্রত্যাশা।
 
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ইমাম সমিতির সভাপতি মুফতি আব্দুল হালিম এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাওলানা জাকির হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউএনও মো. মামুনুর রশীদ, মুক্তিযোদ্ধা তাফাজ্জল হোসাইন ফরিদ, উপদেষ্টা জহিরুল হক, বরিশাল বিভাগের নেতৃবৃন্দসহ অন্যরা।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার-1

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।