ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে ভয়াবহ হামের প্রাদুর্ভাব, বিশ্বের জন্য সতর্কবার্তা প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী

নির্বাচন সামনে রেখে সিইসি ও কমিশনারদের জন্য বাড়তি পুলিশি নিরাপত্তা চাইল ইসি

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৩-১২-২০২৫ ১০:৪৯:০২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-১২-২০২৫ ১০:৪৯:০২ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৫৪ বার পঠিত
নির্বাচন সামনে রেখে সিইসি ও কমিশনারদের জন্য বাড়তি পুলিশি নিরাপত্তা চাইল ইসি ছবি সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি), চার নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনের সিনিয়র সচিবের জন্য অতিরিক্ত পুলিশি নিরাপত্তা চেয়েছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচনকালীন দায়িত্ব নির্বিঘ্ন ও নিরাপদভাবে পালনের স্বার্থে এই নিরাপত্তা ব্যবস্থা প্রয়োজন বলে জানিয়েছে কমিশন।

শনিবার (১৩ ডিসেম্বর) ইসি সচিবালয়ের উপ-সচিব মোহাম্মদ মনির হোসেনের স্বাক্ষরে এ সংক্রান্ত একটি চিঠি ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনারের কাছে পাঠানো হয়। চিঠিতে উল্লেখ করা হয়, গত ১১ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে সিইসি, চার কমিশনার ও সিনিয়র সচিবের জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ জরুরি হয়ে পড়েছে।

ইসি জানিয়েছে, বর্তমানে সিইসির জন্য গাড়িসহ একটি পুলিশি এসকর্ট থাকলেও নির্বাচনকালীন সময়ে তার জন্য আরও একটি অতিরিক্ত গাড়িসহ পুলিশি এসকর্ট প্রদান করার অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি চার নির্বাচন কমিশনার ও ইসি সিনিয়র সচিবের ঢাকার বাসভবন এবং অফিসে যাতায়াতসহ সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করতে গাড়িসহ পুলিশি এসকর্ট চাওয়া হয়েছে।

নির্বাচন সংশ্লিষ্ট দায়িত্ব পালনকালে সম্ভাব্য ঝুঁকি বিবেচনায় এসব নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ প্রয়োজন বলে চিঠিতে উল্লেখ করা হয়।

এ ছাড়া পৃথক আরেকটি চিঠিতে ঢাকা, চট্টগ্রাম ও খুলনা মহানগরের পুলিশ কমিশনারদের উদ্দেশে নির্দেশনা দিয়েছে ইসি। এতে ওই তিন মহানগরের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তাদের সার্বক্ষণিক নিরাপত্তায় গানম্যান নিয়োগের কথা বলা হয়েছে।

একই সঙ্গে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বরাবর পাঠানো আরেক চিঠিতে দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদার করার নির্দেশনাও দিয়েছে নির্বাচন কমিশন।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।