ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২১ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন কক্সবাজার সমুদ্র সৈকতের সড়ক নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ হাইকোর্টের জ্বালানি সংকট মোকাবিলায় নতুন ভাসমান এলএনজি স্থাপন: প্রধানমন্ত্রী কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের কর্মসংস্থানের জন্য প্রশিক্ষণের পরিকল্পনা ঢাকা–আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের সেতু যান চলাচলের জন্য উন্মুক্ত আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া

কুমিল্লায় বিএনপির নেতাকর্মীরা জামায়াতে ইসলামীতে যোগদান

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৩-১২-২০২৫ ১০:০২:০৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-১২-২০২৫ ১০:০২:০৩ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ২৫ বার পঠিত
কুমিল্লায় বিএনপির নেতাকর্মীরা জামায়াতে ইসলামীতে যোগদান ছবি সংগৃহীত

কুমিল্লার চৌদ্দগ্রামের বাতিসা ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নূর ইসলাম পাটোয়ারী ও সহ-প্রচার সম্পাদক দেলোয়ার হোসেনের নেতৃত্বে আরও কয়েকজন বিএনপির নেতাকর্মী বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। এই উপলক্ষে শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে স্থানীয় আয়েশা ছিদ্দিকা মহিলা মাদরাসা মিলনায়তনে যোগদানকৃত নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা প্রদান করে বরণ করা হয়।
 

অনুষ্ঠানে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি মো. মুজিবুর রহমান ভুঁইয়া, জামায়াত নেতা শাওনেওয়াজ কাজল, বাতিসা ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা সাইয়্যেদ রাশীদুল হাসান জাহাঙ্গীর, সেক্রেটারি মোতাহার হোসেন মোল্লা, চিওড়া ইউনিয়ন জামায়াতের আমির শাহ জালাল টিপু, সেক্রেটারি হুমায়ুন কবির সুজন, কনকাপৈত ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা মুহাম্মদ হাছান মজুমদার, বাতিসা ইউনিয়ন জামায়াত নেতা আবু ইউসুফ ও মাহফুজুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
 

নূর ইসলাম পাটোয়ারী জানান, তিনি মহান আল্লাহর প্রতি বিশ্বাস এবং পরকালের স্মরণ ও ভয়ের কারণে জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। তিনি বলেন, বিএনপির ওয়ার্ড সেক্রেটারি থাকাকালীন সময়ে দলীয় শৃঙ্খলার অভাব, নেতাকর্মীদের মধ্যে আন্তরিকতার অভাব এবং বিভিন্ন সভা-সমাবেশে সিনিয়র নেতাদের অপমানের কারণে তিনি মনোবল হারিয়েছিলেন। এছাড়া ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনসহ দলীয় কর্মসূচিতে সক্রিয় ভূমিকা থাকা সত্ত্বেও মিথ্যা অপবাদ ও তুচ্ছ-তাচ্ছিল্যের শিকার হওয়ায় তিনি নতুন পথ অনুসরণের সিদ্ধান্ত নেন।
 

তিনি আরও উল্লেখ করেন, জনবল নিয়ে জামায়াতে ইসলামীতে যোগদান তার দেশপ্রেম এবং আল্লাহর দায়িত্বের তাগিদে নেওয়া বাস্তবধর্মী সিদ্ধান্ত। অনুষ্ঠানে সকল যোগদানকারীর জন্য ফুলেল শুভেচ্ছা ও সুসজ্জিত বরণ করা হয়।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।