ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৯ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৮৯, নতুন ঝুঁকি

নিজ বাড়ির সামনে প্রকাশ্যে ছুরিকাঘাতে যশোরে যুবক নিহত

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৩-১২-২০২৫ ০৭:০১:১৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-১২-২০২৫ ০৭:০১:১৩ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৩০ বার পঠিত
নিজ বাড়ির সামনে প্রকাশ্যে ছুরিকাঘাতে যশোরে যুবক নিহত সংগৃহীত

একটি পূর্ববিরোধের জেরে যশোর সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়নে নিজ বাড়ির সামনে প্রকাশ্যে ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। শনিবার বিকেলে সংঘটিত এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং নিহতের পরিবার দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছে।
 

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নিহত শহিদ (৪০) শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে পাগলাদাহ গ্রামের রহমানের দোকান মোড় এলাকায় অবস্থান করছিলেন। এ সময় একই গ্রামের কয়েকজন যুবকের সঙ্গে তার কথাকাটাকাটি হয়। একপর্যায়ে উত্তেজনা বাড়লে তারা শহিদকে ছুরিকাঘাত করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় শহিদের বাবা বছির উদ্দিন তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান। তবে সেখানে পৌঁছানোর পর জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 

নিহত শহিদ পাগলাদাহ গ্রামের বাসিন্দা এবং স্থানীয়ভাবে পরিচিত ছিলেন। পরিবারের সদস্যদের অভিযোগ, একই গ্রামের পিয়াস, আলিফ, ইরান ও রিয়াজ এ ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে। ঘটনার পর থেকেই তারা পলাতক রয়েছেন।
 

যশোর কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফারুক আহম্মেদ জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং হত্যাকাণ্ডের পেছনের কারণ খতিয়ে দেখা হচ্ছে। জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার জন্য অভিযান চলছে বলে জানান তিনি।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৩

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।