ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড

চীন থেকে ইরানগামী জাহাজে মার্কিন বিশেষ অভিযানে অস্ত্র উপকরণ ধ্বংস

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৩-১২-২০২৫ ১০:৪১:৫২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৩-১২-২০২৫ ১০:৪১:৫২ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ২৮ বার পঠিত
চীন থেকে ইরানগামী জাহাজে মার্কিন বিশেষ অভিযানে অস্ত্র উপকরণ ধ্বংস ছবি সংগৃহীত

চীন থেকে ইরানের উদ্দেশে যাত্রাপথে থাকা একটি জাহাজে বিশেষ অভিযান চালিয়ে সমরাস্ত্র তৈরিতে ব্যবহৃত উপকরণ ধ্বংস করেছে মার্কিন সেনাবাহিনীর স্পেশাল অপারেশন ফোর্স। ভারত মহাসাগরে পরিচালিত এ অভিযানে জাহাজটির কার্গো পরীক্ষা করে সন্দেহজনক সামগ্রী ধ্বংস করা হয় বলে জানিয়েছে একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

মার্কিন প্রতিরক্ষা ও সামরিক কর্মকর্তাদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, জাহাজটিতে প্রচলিত অস্ত্র তৈরির জন্য প্রয়োজনীয় বিভিন্ন যন্ত্রাংশ ও উপকরণের চালান ছিল। অভিযানের সময় মার্কিন বাহিনী ওই সামগ্রী জব্দ ও ধ্বংস করে। এরপর জাহাজটিকে যাত্রা অব্যাহত রাখার নির্দেশ দেওয়া হয়। এ সময় কয়েক ঘণ্টা স্পেশাল অপারেশন ফোর্সের সদস্যরা জাহাজে অবস্থান করেন।

সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, পরে জাহাজটি শ্রীলঙ্কার উপকূলের কাছে পৌঁছালে মার্কিন সেনারা সেটি ত্যাগ করে নিজেদের যুদ্ধজাহাজে ফিরে যান। অভিযানের সুনির্দিষ্ট সময়কাল বা ধ্বংস করা উপকরণের বিস্তারিত বিবরণ আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।

এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে চীন ও ইরানের সঙ্গে যোগাযোগ করা হলেও দুই দেশের কোনো কর্মকর্তা মন্তব্য করতে সম্মত হননি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।