ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ

গুলিবিদ্ধ হাদির পরিবারের সঙ্গে দেখা করেছেন ডা. জুবাইদা রহমান, সহমর্মিতা প্রকাশ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৩-১২-২০২৫ ১২:০১:৩৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৩-১২-২০২৫ ১২:০১:৩৯ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ২৫ বার পঠিত
গুলিবিদ্ধ হাদির পরিবারের সঙ্গে দেখা করেছেন ডা. জুবাইদা রহমান, সহমর্মিতা প্রকাশ ছবি সংগৃহীত

সন্ত্রাসী হামলায় গুলিবিদ্ধ ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। বিএনপির মিডিয়া সেলের বরাত দিয়ে জানা গেছে, শুক্রবার রাত ৯টায় এভারকেয়ার হাসপাতালে তিনি পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন এবং হাদির ভাই ও বোনের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন। এছাড়া হাসপাতালে হাদির পাশে থাকা তাঁর সহকর্মীদের সাথেও কথা বলেন তিনি।

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন—‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক ও বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন এবং জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ)-এর পরিচালক ডা. শাহ্ মুহাম্মদ আমান উল্লাহ।

এর আগে, উন্নত চিকিৎসার জন্য রাত ৮টা ৫ মিনিটে হাদিকে বহনকারী আইসিইউ অ্যাম্বুলেন্সটি এভারকেয়ার হাসপাতালে পৌঁছায়। ঢামেক হাসপাতাল থেকে এভারকেয়ার হাসপাতালে রওনা দেয়ার সময় এটি সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ছাড়ে।

উল্লেখ্য, শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগর কালভার্ট এলাকায় অস্ত্রধারীরা শরিফ ওসমান হাদিকে গুলি করেন। তারপরে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।