ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ

ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে বরিশাল বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১২-১২-২০২৫ ০৮:০৫:৩৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-১২-২০২৫ ০৮:০৫:৩৮ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৩০ বার পঠিত
ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে বরিশাল বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ সংগৃহীত

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা–৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির ওপর গুলিবর্ষণের ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় ক্যাম্পাসের গ্রাউন্ড ফ্লোর থেকে শুরু হওয়া মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। শিক্ষার্থী ও বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা এতে অংশ নেন।
 

বিক্ষোভে অংশ নেওয়া ইসলামী ছাত্র আন্দোলন ববি শাখার সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ বলেন, ওসমান হাদির ওপর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং এ ধরনের ঘটনা দেশের রাজনৈতিক পরিবেশকে আরও উত্তেজনাপূর্ণ করে তুলতে পারে। তিনি দ্রুত হাদির সুস্থতা কামনা করেন এবং সকল নাগরিকের নিরাপত্তা নিশ্চিতে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
 

জাতীয়তাবাদী ছাত্রদল ববি শাখার সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিজান দাবি করেন, কিছু পক্ষ পরিকল্পিতভাবে নির্বাচন প্রক্রিয়াকে বিঘ্নিত করার চেষ্টা করছে এবং তারই অংশ হিসেবে হাদির ওপর হামলা চালানো হয়েছে। তিনি ঘটনার নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।
 

এ ছাড়া ছাত্রশিবির ববি শাখার সভাপতি আমিনুল ইসলাম বলেন, এই হামলা দেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতাকে নস্যাৎ করার অপচেষ্টা হতে পারে। তিনি হামলার প্রতিবাদ জানিয়ে ওসমান হাদির সুস্থতার জন্য সবার কাছে দোয়া কামনা করেন।
 

ইনকিলাব মঞ্চ ববি শাখার আহ্বায়ক মাসুদ আব্দুল্লাহর সঞ্চালনায় আয়োজিত বিক্ষোভে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীও অংশগ্রহণ করেন।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৩

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।