ওসমান হাদির ওপর গুলিবর্ষণে ক্ষোভ ও নিন্দা জানালেন তারেক রহমান
- আপলোড সময় : ১২-১২-২০২৫ ০৭:৫৫:১৬ অপরাহ্ন
- আপডেট সময় : ১২-১২-২০২৫ ০৭:৫৭:৫৪ অপরাহ্ন
- ১ মিনিট পড়ার সময়
- ৫০ বার পঠিত
ছবি সংগৃহীত
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর গুলিবর্ষণের ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, “গণতন্ত্রের পক্ষে যারা আছেন, তাদের সবার উচিত এই ঘটনার তীব্র প্রতিবাদ জানানো। এই নৃশংস হামলার আমি গভীর ক্ষোভ ও নিন্দা প্রকাশ করছি।”
বিএনপির মিডিয়া সেলের প্রধান শায়রুল কবির খান জানান, হামলার ঘটনায় দলের কেন্দ্রীয় নেতৃত্ব উদ্বেগ প্রকাশ করেছে এবং দ্রুত দোষীদের শনাক্ত করে গ্রেফতারের দাবি জানিয়েছে।
তারেক রহমান আরও বলেন, “ছাত্রদলসহ দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান করছি, যেন তারা তদন্ত প্রক্রিয়ায় সরকারকে সহায়তা করে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সুষ্ঠু তদন্তের মাধ্যমে দুষ্কৃতকারীকে দ্রুত শনাক্ত করার সুযোগ করে দিতে হবে।”
তিনি হামলার ঘটনার দ্রুত বিচার এবং দেশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিশ্চিত করার ওপর গুরুত্ব আরোপ করেন।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।