ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ

যশোরে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৬-০৭-২০২৫ ০৯:২৪:১১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৭-২০২৫ ০৯:২৪:১১ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ২৪ বার পঠিত
যশোরে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত
যশোরের মণিরামপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। রোববার (৬ জুলাই) দুপুর আনুমানিক ১টা ২০ মিনিটের দিকে খুলনা-যশোর মহাসড়কের মণিরামপুর কলেজ মোড় এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। এ সময় ঘটনাস্থলেই ভ্যানচালক নাজমুল (৪০) ও ভ্যানের যাত্রী রতন (২৭) নিহত হন। নিহত নাজমুল মণিরামপুর উপজেলার জয়পুর গ্রামের বাসিন্দা; তার পিতা মৃত আবুল খায়ের। নিহত রতন গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার আব্দুল্লাহপাড়া গ্রামের রাজনের ছেলে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঢাকা মেট্রো-জ-১১-১৩১৪ নম্বরের একটি বাস মণিরামপুর থেকে যশোরের দিকে যাচ্ছিল। কলেজ মোড় এলাকায় পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ব্যাটারিচালিত ভ্যানে ধাক্কা দেয়। এ দুর্ঘটনায় আরও তিনজন আহত হন। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে যশোর সদর হাসপাতালে পাঠিয়েছেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য যান চলাচলে বিঘ্ন ঘটলেও বর্তমানে তা স্বাভাবিক রয়েছে। এ বিষয়ে মণিরামপুর থানার ওসি বাবলুর রহমান খান জানান, দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার-6

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।