ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , ৩ সফর ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কাপ্তাই বাঁধের ১৬ গেট খোলার প্রস্তুতি: শনিবার শুরু হতে পারে পানি নিষ্কাশন জার্মান নির্বাচনে বিদেশি হস্তক্ষেপ নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন চ্যান্সেলর ফ্রিডরিখ মেৎস ‘ফ্যাসিবাদী সরকার অর্থনীতি ধ্বংস করে গেছে’: ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদের বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান তালাকের অজুহাতে ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট বোয়ালখালীতে লবণ কারখানায় বিস্ফোরণ: দগ্ধ ৫ জন আইসিইউতে মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ: ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য প্রত্যাহারের নির্দেশ বিএফএসএ-র মিয়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি: ৫৩০ রোহিঙ্গার সলিল সমাধি বঙ্গোপসাগরে লঘুচাপ: ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত কঠোর আন্দোলনের মধ্যেও এইচএসসি পরীক্ষা শুরু: বিকেলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ বুধবার পরীক্ষা স্থগিত না হলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে ‘লংমার্চ’ কর্মসূচি পালনের ঘোষণা আগের সিদ্ধান্তে অটল সরকার, চট্টগ্রাম ছাড়া দেশজুড়ে এইচএসসি পরীক্ষা চলবে: পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা ১০ ঘণ্টা পর রাজপথ ছাড়ল শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত বিতর্কিত মন্তব্যে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর: সংসদে বড় ঘোষণা ও সংসদ ভবনে উত্তেজনা সংসদ ভবনের সামনে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে শিক্ষামন্ত্রী: এইচএসসি পরীক্ষা নিয়ে বড় সিদ্ধান্তের অপেক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের গেট খুলে মাথায় নিলেন পরীক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি সংসদ ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান: শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবি শিক্ষামন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে অভিনব প্রতিবাদ: আত্মপ্রকাশ করলো ‘ব্রয়লার চিকেন পার্টি’! পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল ঢাবি ও উত্তরা: বুধবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি ইরানের বিভিন্ন স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

প্লট দুর্নীতি মামলায় শেখ হাসিনা, শেখ রেহানা, জয়সহ ১০০ জনকে আদালতে হাজিরের গেজেট প্রকাশ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৬-০৭-২০২৫ ০৮:২৬:১৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৭-২০২৫ ০৮:২৬:৩৮ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৩ বার পঠিত
প্লট দুর্নীতি মামলায় শেখ হাসিনা, শেখ রেহানা, জয়সহ ১০০ জনকে আদালতে হাজিরের গেজেট প্রকাশ
পূর্বাচল নতুন শহর প্রকল্পে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে ৬০ কাঠা সরকারি প্লট বরাদ্দ নেয়ার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছোট বোন শেখ রেহানা, ছেলে সজীব ওয়াজেদ জয়সহ ১০০ জনকে ছয়টি দুর্নীতি মামলায় আদালতে হাজির হতে গেজেট প্রকাশ করেছে বিজিপ্রেস।
 
৩ জুলাই ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব স্বাক্ষরিত এ গেজেটে বলা হয়েছে, আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি রয়েছে এবং আত্মগোপনে থাকায় তাদের গ্রেফতারের সম্ভাবনা নেই। তাই ১৯৫৮ সালের ক্রিমিনাল 'ল' অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অনুসারে তাদের আগামী ধার্য তারিখে আদালতে হাজির হতে নির্দেশ দেওয়া হয়েছে। ব্যর্থ হলে অনুপস্থিতিতেই বিচার চলবে।
 
দুদক প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম বিষয়টি নিশ্চিত করে জানান, ২০ জুলাই মামলাগুলোর পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে। এর মধ্যে শেখ হাসিনা, শেখ রেহানা, জয়, রাদওয়ান মুজিব সিদ্দিক, টিউলিপ সিদ্দিক, আজমিনা সিদ্দিক ও পুতুলসহ ১০০ জনের বিরুদ্ধে ১২ থেকে ১৪ জানুয়ারির মধ্যে ছয়টি মামলা দায়ের করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তদন্ত শেষে ১০ মার্চ চার্জশিট জমা দেওয়া হয়।
 
এ মামলাগুলোর মধ্যে কোনো একটিতে শেখ রেহানাকে প্রধান আসামি, অন্যটিতে আজমিনা সিদ্দিককে, আবার কোনোটিতে রাদওয়ান মুজিব সিদ্দিককে প্রধান আসামি করা হয়। মামলার তদন্ত করেন দুদকের উপ-পরিচালক সালাহউদ্দিন, সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া ও এস এম রাশেদুল হাসান।
 
প্রত্যেক মামলায় চার্জশিটভুক্ত আসামির সংখ্যা তদন্ত শেষে বেড়ে ১৬ থেকে ১৮ জনে দাঁড়ায়। ৬টি মামলায় মোট সাক্ষী রাখা হয়েছে ১৬ জন।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার-1

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।