ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ঢাকা–আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের সেতু যান চলাচলের জন্য উন্মুক্ত আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস

নির্বাচনকে সামনে রেখে সহযোগিতা বাড়াতে আইজিপির সঙ্গে ফরাসি রাষ্ট্রদূতের বৈঠক

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১০-১২-২০২৫ ০৭:৩১:৫৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-১২-২০২৫ ০৭:৩১:৫৭ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৩১ বার পঠিত
নির্বাচনকে সামনে রেখে সহযোগিতা বাড়াতে আইজিপির সঙ্গে ফরাসি রাষ্ট্রদূতের বৈঠক সংগৃহীত

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমের সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূত জঁ-মার্ক সেরে-শারলে সৌজন্য সাক্ষাৎ করেছেন। বুধবার বিকেলে পুলিশ হেডকোয়ার্টার্সে অনুষ্ঠিত এ বৈঠকে দুই দেশের আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে সহযোগিতা জোরদারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
 

আলোচনায় ফরাসি ন্যাশনাল পুলিশ ও জেন্ডারমেরির সঙ্গে দ্বিপাক্ষিক কর্মসম্পর্ক, বাংলাদেশের নির্বাচনপূর্ব নিরাপত্তা পরিস্থিতি এবং বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ নিয়ে মতবিনিময় হয়। আইজিপি বাহারুল আলম জানান, আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে পুলিশ সদস্যদের বাস্তবভিত্তিক প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে আধুনিক প্রযুক্তি ব্যবহারের প্রস্তুতিও তুলে ধরেন তিনি।
 

তিনি আরও বলেন, বিদেশি কূটনীতিক ও আন্তর্জাতিক পর্যবেক্ষকদের নিরাপত্তায় বিশেষ প্রটোকল গ্রহণ করা হয়েছে, যাতে তারা স্বচ্ছন্দে এবং নিশ্চিন্তে দায়িত্ব পালন করতে পারেন।
 

ফরাসি রাষ্ট্রদূত সন্ত্রাস দমন, সাইবার নিরাপত্তা, অপরাধ তদন্ত, বিশেষায়িত প্রশিক্ষণ এবং প্রযুক্তিগত সহায়তার বিষয়ে দুই দেশের পুলিশ বাহিনীর সহযোগিতা আরও প্রসারিত করার আগ্রহ ব্যক্ত করেন। পাশাপাশি মানবাধিকার, গণতান্ত্রিক পুলিশিং এবং আইনের শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে যৌথ উদ্যোগের সম্ভাবনা নিয়েও আলোচনা হয়।
 

বৈঠকে বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৩

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।