জুলাই–আগস্টের হত্যাযজ্ঞ মামলায় জয় ও পলকের বিরুদ্ধে ট্রাইব্যুনালে আজ শুনানি
- আপলোড সময় : ১০-১২-২০২৫ ১০:৪৮:৩৪ পূর্বাহ্ন
- আপডেট সময় : ১০-১২-২০২৫ ১০:৪৮:৩৪ পূর্বাহ্ন
- ১ মিনিট পড়ার সময়
- ৫০ বার পঠিত
ছবি: সংগৃহীত
জুলাই–আগস্টের হত্যাযজ্ঞ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্যপ্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এবং আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে শুনানি আজ বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১ এ অনুষ্ঠিত হচ্ছে। আদালত গত ৪ ডিসেম্বর অভিযোগ আমলে নেওয়ার পর পলাতক অবস্থায় থাকা সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে।
একই মামলায় জুলাই আন্দোলনের সময় কারফিউ জারি, ব্যবসায়ীদের নিয়ে গণভবনে বৈঠক ও পরবর্তী সহিংসতায় উসকানিসহ পাঁচটি অভিযোগে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং প্রধানমন্ত্রী উপদেষ্টা সালমান এফ রহমানের বিরুদ্ধেও আজ শুনানি নির্ধারিত রয়েছে। আনিসুল হক, সালমান এফ রহমান ও জুনাইদ আহমেদ পলককে ইতোমধ্যে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।
এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–২ এ আবু সাঈদ হত্যা মামলার ২৩তম সাক্ষীর সাক্ষ্যগ্রহণের কথা রয়েছে। এর আগে মঙ্গলবার জুলাই আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ এই মামলায় সাক্ষ্য প্রদান করেন।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।