ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ

প্রাথমিক বিদ্যালয়ে অতিরিক্ত ৩ দিন পরীক্ষা: শনিবারের সাপ্তাহিক ছুটি বাতিল

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৯-১২-২০২৫ ০৯:২৬:০৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-১২-২০২৫ ০৯:৪১:৫২ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ২৯ বার পঠিত
প্রাথমিক বিদ্যালয়ে অতিরিক্ত ৩ দিন পরীক্ষা: শনিবারের সাপ্তাহিক ছুটি বাতিল ছবি সংগৃহীত

দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে তৃতীয় প্রান্তিক মূল্যায়ন–২০২৫ সম্পন্ন করতে শনিবারের সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে এবং তিন দিন অতিরিক্ত পরীক্ষা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, যেসব বিদ্যালয়ে এখনো পরীক্ষা শেষ হয়নি, সেসব প্রতিষ্ঠান নির্ধারিত সময়ের মধ্যে এই মূল্যায়ন কার্যক্রম সম্পন্ন করবে।
 

মঙ্গলবার মন্ত্রণালয় থেকে জারি করা এক চিঠিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। উপসচিব রওশন আরার স্বাক্ষরিত ওই চিঠিতে উল্লেখ করা হয়, যেসব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় প্রান্তিক মূল্যায়ন এখনো সম্পন্ন হয়নি, সেসব প্রতিষ্ঠানকে ১১ থেকে ১৫ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত সময়ের মধ্যে পরীক্ষা গ্রহণের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। তবে এ সময়ের মধ্যে শুক্রবার ও শনিবার বাদ দিয়ে মোট তিন দিন পরীক্ষা নেওয়া যাবে।
 

নির্দেশনায় আরও বলা হয়েছে, এ সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট জেলা ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থাগুলো নিশ্চিত করতে হবে, যাতে সব বিদ্যালয়ে নির্ধারিত সময়ে পরীক্ষা সম্পন্ন করা যায়।
 

পটভূমি হিসেবে জানা যায়, সম্প্রতি তিন দফা দাবিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা টানা ছয় দিন কর্মবিরতি পালন করেন। এর ফলে ১ ডিসেম্বর থেকে শুরু হওয়ার কথা থাকা প্রায় ৬৫ হাজার প্রাথমিক বিদ্যালয়ের পরীক্ষা যথাসময়ে শুরু করা সম্ভব হয়নি। পরে ৭ ডিসেম্বর থেকে পুনরায় পরীক্ষা কার্যক্রম শুরু হলেও, সূচিতে পরিবর্তন আসায় অতিরিক্ত পরীক্ষার দিনের প্রয়োজন দেখা দেয়।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।