ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা

কারাবন্দিদের বিষণ্ণতা কমাবে স্মার্ট সুবিধা: স্বজনদের সঙ্গে ১৫ টাকায় ভিডিও কলের উদ্যোগ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৯-১২-২০২৫ ০১:৫৫:৫৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-১২-২০২৫ ০১:৫৫:৫৮ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৪১ বার পঠিত
কারাবন্দিদের বিষণ্ণতা কমাবে স্মার্ট সুবিধা: স্বজনদের সঙ্গে ১৫ টাকায় ভিডিও কলের উদ্যোগ ছবি: সংগৃহীত
কারাবন্দিদের সঙ্গে তাদের স্বজনদের যোগাযোগ আরও সহজ, আধুনিক ও কম ব্যয়বহুল করতে ভিডিও কলের বিশেষ উদ্যোগ নিয়েছে কারা কর্তৃপক্ষ। বর্তমানে কারাবন্দিরা ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে সপ্তাহে একবার ভয়েস কলে কথা বলার সুযোগ পেলেও, এবার একই পদ্ধতিতে বন্দিরা সরাসরি ভিডিও কলেও স্বজনদের দেখতে ও কথা বলতে পারবেন। এই স্মার্ট সুবিধা চালুর জন্য শীঘ্রই দেশের সব কারাগারে আইপি ফোন স্থাপনের পরিকল্পনা করা হয়েছে। কারা কর্তৃপক্ষ আশা করছে, এই পদক্ষেপের ফলে একদিকে যেমন স্বজনদের সাক্ষাতের জন্য দূরদূরান্তে যাওয়ার আর্থিক ভোগান্তি কমবে (যা গড়ে প্রায় ৩ হাজার টাকা), অন্যদিকে বন্দিরা পরিবারকে দেখে মানসিকভাবে চাঙ্গা হতে পারবেন এবং বিষণ্ণতা হ্রাস পাবে।

কারা অধিদপ্তর সূত্র জানায়, বর্তমানে বন্দিদের দেখতে স্বজনদের কারাগারে যেতে হয়। এই যাতায়াত এবং সাক্ষাতের প্রক্রিয়াটি অনেক সময় স্ত্রী, সন্তান বা বাবা-মায়ের জন্য ব্যয়বহুল হয়ে দাঁড়ায়। পরিসংখ্যান অনুযায়ী, প্রতিবার সাক্ষাতে স্বজনদের গড়ে প্রায় ৩ হাজার টাকা পর্যন্ত খরচ হয়। এই ভোগান্তি কমাতে এবং কারাবন্দিদের মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য ভিডিও কলের এই আধুনিক ব্যবস্থা চালু হচ্ছে।
নতুন পদ্ধতি চালু হলে বন্দিরা নিজ নিজ পিসি থেকে প্রতি সপ্তাহে ১৫ টাকার বিনিময়ে ১০ মিনিট ভিডিও কলে কথা বলার সুযোগ পাবেন। উল্লেখ্য, বর্তমানে তারা ১০ টাকায় ১০ মিনিট ভয়েস কলের সুবিধা পান।
 
কয়েকটি কারাগারের কর্মকর্তারা মনে করেন, একসময় কারাগারে টেলিফোন স্থাপন করা কঠিন মনে হলেও, আধুনিক সফটওয়্যারের সাহায্যে এখন যোগাযোগব্যবস্থা নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে। ফলে আইপি ফোন স্থাপন করে ভিডিও কলের মতো আধুনিক সুবিধা চালু করা কঠিন হবে না। ভিডিও কলে বন্দিরা তাদের সব স্বজনকে দেখতে পারবেন, যা তাদের একাকীত্ব ও বিষণ্ণতা কমাতে সাহায্য করবে।
 
কারা অধিদপ্তরের সহকারী কারা মহাপরিদর্শক (উন্নয়ন) মো. জান্নাত-উল ফরহাদ এই উদ্যোগ সম্পর্কে বলেন, "কারাগার আধুনিকায়নের ধারাবাহিকতায় বন্দিদের ভিডিও কলে কথা বলার বিষয়েও উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ করে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে কথা বলার বর্তমান কার্যক্রম সফল হওয়ায় আইপি ফোনের মাধ্যমে ভিডিও কলের বিষয়টি গুরুত্ব পেয়েছে।"

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।