ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা?

চালকের চোখে ঘুম, অ্যাম্বুলেন্স গিয়ে পড়ল পুকুরে

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৮-১২-২০২৫ ১১:৫৯:৩৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-১২-২০২৫ ০৭:১২:৪৪ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৫২ বার পঠিত
চালকের চোখে ঘুম, অ্যাম্বুলেন্স গিয়ে পড়ল পুকুরে এম্বুলেন্স এক্সিডেন্ট
সীতাকুণ্ডে ব্যাপরোয়া দ্রুতগতির একটি অ্যাম্বুলেন্স সড়কের পাশে পুকুরে পড়ে গেলেও ভাগ্যক্রমে বেঁচে গেল গাড়ি চালক। গতকাল রবিবার সকাল আনুমানিক ৭টার দিকে সীতাকুণ্ড বাঁশবাড়িয়া ইউনিয়নের আর.আর টেক্সটাইল মিলস্‌ নামক এলাকা অতিক্রমকালে এ ঘটনাটি ঘটে।
 
বার আউলিয়া হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন সকালে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা একটি অ্যাম্বুলেন্স ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের ওই এলাকা দ্রুত গতিতে অতিক্রম করছিল। এসময় অ্যাম্বুলেন্সটি আরআর টেক্সটাইল মিলস এর পশ্চিমে সড়ক থেকে পুকুরে পড়ে যায়। স্থানীয়রা ঘটনাস্থলে এসে অ্যাম্বুলেন্স চালক মোঃ জাবেদকে উদ্ধার করেন। তবে গাড়িতে কোনো যাত্রী না থকলেও প্রাণে বেঁচে গেল চালক জাবেদ। এদিকে খবর পেয়ে বার আউলিয়া হাইওয়ে থানার ওসি মোঃ আব্দুল মোমিন বলেন, সম্ভবত অ্যাম্বুলেন্সটি চট্টগ্রামে রোগী নামিয়ে দিয়ে ঢাকা অভিমুখে যাওয়ার সময় চালকের চোখে ঘুম এসে যায়। সে কারণে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের একটি পুকুরে পড়ে যায়। তখন স্থানীয়রা চালককে গাড়ি থেকে উদ্ধার করেন। আমরা পরে রেকার দিয়ে গাড়িটি উদ্ধার করে চালকের হাতে বুঝিয়ে দিয়েছি। চালক জাবেদ ফেনী জেলার বাসিন্দা মোঃ মিজানুর রহমানের ছেলে। তিনি আরো বলেন, অ্যাম্বুলেন্সটি পুকুরে না পড়ে যদি সড়কে চলন্ত অন্যান্য গাড়িকে চাপা দিত তা হলে বড় ধরণের একটি দুর্ঘনা ঘটতে পারতো।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।