ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা?

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ধর্ম শিক্ষক নিয়োগে নতুন নীতিমালা জারি করল সরকার

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৮-১২-২০২৫ ০৬:৫৬:৩৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-১২-২০২৫ ০৬:৫৬:৩৫ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৫০ বার পঠিত
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ধর্ম শিক্ষক নিয়োগে নতুন নীতিমালা জারি করল সরকার সংগৃহীত

বেসরকারি মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে ধর্ম শিক্ষক নিয়োগের ক্ষেত্রে শিক্ষার্থীর সংখ্যার ওপর ভিত্তি করে নতুন নির্দেশনা জারি করেছে সরকার। সংশোধিত এমপিও নীতিমালায় বলা হয়েছে, কোনো বিদ্যালয়ে নির্দিষ্ট ধর্মের শিক্ষার্থীর সংখ্যা ৩০ বা তার বেশি হলে সেই ধর্মের জন্য একজন ধর্ম শিক্ষক নিয়োগ দেওয়া যাবে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ সম্প্রতি প্রকাশিত প্রজ্ঞাপনে এ নির্দেশনা উল্লেখ করা হয়।
 

প্রজ্ঞাপনের ১১ নম্বর ধারার ২১ উপধারায় ধর্ম শিক্ষক নিয়োগসংক্রান্ত এ বিধান যুক্ত করা হয়েছে। নীতিমালায় শিক্ষকদের যোগ্যতার বিষয়ে আরও বলা হয়েছে, বেসরকারি স্কুল ও কলেজে শিক্ষক-কর্মচারী নিয়োগের ক্ষেত্রে প্রার্থীর পুরো শিক্ষাজীবনে একটির বেশি তৃতীয় বিভাগ, তৃতীয় শ্রেণি বা সমমানের জিপিএ/সিজিপিএ গ্রহণযোগ্য হবে না। শিক্ষা খাতে মানোন্নয়নের লক্ষ্যে যোগ্যতা নির্ধারণের এই শর্তকে সংশ্লিষ্টরা গুরুত্বপূর্ণ বলে মনে করছেন।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৩

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।