ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৯ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৮৯, নতুন ঝুঁকি নেপালে বন্যা ও ভূমিধসে বাংলাদেশিদের হতাহতের খবর নেই

ভোজ্যতেলের দাম বাড়ল: সয়াবিন ও পাম তেলের নতুন দর কার্যকর সোমবার

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৭-১২-২০২৫ ১০:২৫:০৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-১২-২০২৫ ১০:৩৪:১১ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ২৭ বার পঠিত
ভোজ্যতেলের দাম বাড়ল: সয়াবিন ও পাম তেলের নতুন দর কার্যকর সোমবার ছবি-সংগৃহীত
দেশের বাজারে ভোজ্যতেলের দাম আবারও বৃদ্ধি পেয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী বোতলজাত সয়াবিন, খোলা সয়াবিন ও পাম তেলের দাম প্রতি লিটারে বাড়ানো হয়েছে এবং পাঁচ লিটার বোতলের দামও সমন্বয় করা হয়েছে। এই নতুন মূল্যহার আগামীকাল সোমবার (৮ ডিসেম্বর) থেকে কার্যকর হবে।
 
রবিবার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই মূল্যবৃদ্ধির ঘোষণা দেয় বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন (বিভিআরমা)। সেখানে জানানো হয়, বোতলজাত সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ৬ টাকা বাড়িয়ে ১৯৫ টাকা নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে খোলা সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ৭ টাকা বাড়িয়ে ১৭৬ টাকা করা হয়েছে।
 
এছাড়াও পাঁচ লিটারের বোতলজাত সয়াবিন তেলের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ৯৫৫ টাকা। খোলা পাম তেলের ক্ষেত্রে প্রতি লিটারে দাম বাড়িয়ে ১৬৬ টাকা করা হয়েছে, যা আগের দরের তুলনায় ১৬ টাকা বেশি।
 
সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে, আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের দামের ওঠানামা এবং আমদানি ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে এই নতুন দর নির্ধারণ করা হয়েছে। এ সিদ্ধান্ত নেওয়ার আগে বাণিজ্য মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনা করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।