ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে ভয়াবহ হামের প্রাদুর্ভাব, বিশ্বের জন্য সতর্কবার্তা প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী

চট্টগ্রামে বুইশ্যা চক্রের অস্ত্রধারী সহযোগী ইমন হোসেন আটক, উদ্ধার দেশীয় বন্দুক

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৭-১২-২০২৫ ০৮:০৮:৫৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-১২-২০২৫ ১০:৪০:৪৪ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৫২ বার পঠিত
চট্টগ্রামে বুইশ্যা চক্রের অস্ত্রধারী সহযোগী ইমন হোসেন আটক, উদ্ধার দেশীয় বন্দুক ছবি সংগৃহীত

চট্টগ্রাম মহানগরী পুলিশ (সিএমপি) বিশেষ অভিযানে শীর্ষ সন্ত্রাসী শহিদুল ইসলাম বুইশ্যা চক্রের এক কথিত অস্ত্রধারী সহযোগী ইমন হোসেনকে একটি দেশীয় তৈরি একনলা বন্দুকসহ আটক করেছে। শনিবার গভীর রাতে চান্দগাঁও থানাধীন বাড়ইপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
 

পুলিশ সূত্র জানিয়েছে, গ্রেপ্তার ইমন হোসেন নাটোর জেলার বরাইগ্রাম উপজেলার জামাই দীঘা এলাকার মৃত ফজলুর রহমানের সন্তান। তিনি বর্তমানে চট্টগ্রামের চান্দগাঁও এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিলেন। অভিযানের সময় তার কাছ থেকে একটি দেশীয় তৈরি একনলা বন্দুক উদ্ধার করা হয়।
 

চান্দগাঁও থানায় এ ঘটনায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। একই সঙ্গে তার সঙ্গে সংশ্লিষ্ট পলাতক অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
 

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহেদুল কবির জানিয়েছেন, ইমন হোসেনের বিরুদ্ধে আগেও একাধিক মামলা রয়েছে। এর মধ্যে অস্ত্র আইনে তিনটি এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলা বর্তমানে বিচারাধীন রয়েছে।
 

পুলিশ জানিয়েছে, অপরাধ দমনে নিয়মিত অভিযান আরও জোরদার করা হবে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।