ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে ভয়াবহ হামের প্রাদুর্ভাব, বিশ্বের জন্য সতর্কবার্তা প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী

গাইবান্ধার পলাশবাড়ীতে ছাত্রলীগকর্মীর কুঠারাঘাতে জামায়াত নেতা আহত

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৭-১২-২০২৫ ০২:১১:৪০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৭-১২-২০২৫ ০২:১১:৪০ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৩৯ বার পঠিত
গাইবান্ধার পলাশবাড়ীতে ছাত্রলীগকর্মীর কুঠারাঘাতে জামায়াত নেতা আহত

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় এক রাজনৈতিক সহিংসতার ঘটনায় ছাত্রলীগের এক বহিষ্কৃত কর্মীর কুঠারধারী হামলায় জামায়াতের স্থানীয় এক নেতা গুরুতর আহত হয়েছেন। শুক্রবার রাত প্রায় ৯টার দিকে পলাশবাড়ী পৌরসভার গোয়ালপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
 

স্থানীয় সূত্রে জানা গেছে, গোয়ালপাড়া গ্রামের ছাত্রলীগের নিষিদ্ধ তালিকাভুক্ত কর্মী হাসান আকস্মিকভাবে ১নং ওয়ার্ডের বাড়াইপাড়ার বাসিন্দা ও পলাশবাড়ী পৌর শ্রমিক কল্যাণ ফেডারেশনের বায়তুল মাল সম্পাদক আপেল মাহমুদের ওপর চাইনিজ কুঠার দিয়ে হামলা চালায়। এতে আপেল মাহমুদের বাম হাতে গভীর ক্ষত সৃষ্টি হয় এবং হাতে বড় আঘাতের চিহ্ন দেখা যায়।
 

স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে প্রাথমিক চিকিৎসার পর অবস্থার অবনতি হলে রাতেই উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
 

এ বিষয়ে পলাশবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) প্রশান্ত কুমার পরামানিক জানান, “আসামি পলাতক রয়েছে, তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে আহতকে উদ্ধার করা হয়। এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি; অভিযোগ পেলে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।”


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।