ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ

খালেদা জিয়ার লন্ডন চিকিৎসায় যাওয়ার প্রস্তুতি, এয়ার অ্যাম্বুলেন্স অনুমতির অপেক্ষায় ঢাকায়

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৭-১২-২০২৫ ০১:৫৫:৩৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৭-১২-২০২৫ ০১:৫৫:৩৮ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ২৫ বার পঠিত
খালেদা জিয়ার লন্ডন চিকিৎসায় যাওয়ার প্রস্তুতি, এয়ার অ্যাম্বুলেন্স অনুমতির অপেক্ষায় ঢাকায়

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া-কে লন্ডনে চিকিৎসার জন্য নিতে প্রস্তুত এক জার্মান এয়ার অ্যাম্বুলেন্সের ঢাকায় আগমনের অনুমতি চাওয়া হয়েছে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)-এ বিষয়টি জানানো হয়েছে। অনুমোদন পেলে আগামী মঙ্গলবার (৯ ডিসেম্বর) অ্যাম্বুলেন্সটি ঢাকায় পৌঁছাবে এবং পরদিন (১০ ডিসেম্বর) খালেদা জিয়া-কে নিয়ে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবে।
 

বেবিচক-এর একজন দায়িত্বশীল কর্মকর্তা জানিয়েছেন, জার্মান এভিয়েশন কোম্পানি এফএআই অ্যাভিয়েশন গ্রুপ তৃতীয় পক্ষের মাধ্যমে ফ্লাইট সময়সূচি জমা দিয়েছে, যা প্রয়োজনীয় অনুমোদনের জন্য ইতিমধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। জানা গেছে, পূর্বনির্ধারিত কাতারের এয়ার অ্যাম্বুলেন্সের পরিবর্তে এবার কাতার সরকার এফএআই অ্যাভিয়েশন গ্রুপ-এর বোম্বার্ডিয়ার চ্যালেঞ্জার ৬০৪ (সিএল৬০) মডেলের বিমানটি ভাড়া নিয়েছে, যা দূরপাল্লার মেডিক্যাল ইভাকুয়েশন ফ্লাইটে বিশ্বজুড়ে ব্যাপকভাবে ব্যবহৃত হয়।
 

জার্মানির শীর্ষ এয়ার অ্যাম্বুলেন্স ও মিশন-ক্রিটিক্যাল এভিয়েশন সেবা প্রদানকারী প্রতিষ্ঠানটি এই বিমানের অপারেশন পরিচালনা করবে। শক্তিশালী ট্রান্সকন্টিনেন্টাল সক্ষমতার জন্য পরিচিত এই চ্যালেঞ্জার ৬০৪ বিমান ঢাকা–লন্ডন সরাসরি মেডিক্যাল ট্রান্সফারের জন্য উপযুক্ত হিসেবে বিবেচিত।
 

সূত্র জানিয়েছে, সরকারিভাবে ফ্লাইট শিডিউলের চূড়ান্ত অনুমোদন মিললেই পরবর্তী প্রশাসনিক ও কারিগরি প্রস্তুতি সম্পন্ন করা হবে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।