ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ঢাকা–আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের সেতু যান চলাচলের জন্য উন্মুক্ত আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস

স্বাস্থ্য অধিদপ্তরের ডিজির সঙ্গে তর্কে জড়ানো চিকিৎসক অব্যাহতি, শোকজ নোটিশ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৭-১২-২০২৫ ০১:২১:৫৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৭-১২-২০২৫ ০১:২১:৫৬ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ২১ বার পঠিত
স্বাস্থ্য অধিদপ্তরের ডিজির সঙ্গে তর্কে জড়ানো চিকিৎসক অব্যাহতি, শোকজ নোটিশ ছবি সংগৃহীত
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক মো. আবু জাফরের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়া এক চিকিৎসককে সাময়িকভাবে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগে তাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়। ২৪ ঘণ্টার মধ্যে এ নোটিশের জবাব দিতে বলা হয়েছে।

শনিবার বিকেলে হাসপাতাল প্রশাসনের পক্ষ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বিকেল চারটার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. গোলাম ফেরদৌস চিকিৎসক ধনদেব চন্দ্র বর্মণের কাছে শোকজ নোটিশ জারি করেন।

হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মাইনউদ্দিন খান গণমাধ্যমকে জানান, ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে অসৌজন্যমূলক আচরণ সরকারি কর্মচারী বিধিমালার পরিপন্থী। এ কারণেই প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হাসপাতালের ক্যাজুয়ালটি অপারেশন থিয়েটার পরিদর্শনের সময় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক একটি কক্ষে টেবিল রাখা নিয়ে প্রশ্ন করেন। এ বিষয়েই জরুরি বিভাগের ইনচার্জ ধনদেব চন্দ্র বর্মণের সঙ্গে তাঁর কথা কাটাকাটি হয়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, ধনদেব চন্দ্র বর্মণ ২০২৩ সালের ৮ আগস্ট থেকে ওয়ান-স্টপ সার্ভিসের ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। চলতি বছরের জুলাই মাসে তিনি আবাসিক সার্জন পদ থেকে সহকারী অধ্যাপক হিসেবে পদোন্নতিও পান।

এ বিষয়ে প্রতিক্রিয়ায় ধনদেব চন্দ্র বর্মণ বলেন, তিনি মহাপরিচালকের কাছ থেকে সম্মানজনক আচরণ প্রত্যাশা করেছিলেন। তবে সমস্যাগুলো জানার পরিবর্তে অন্য বিষয় নিয়ে প্রশ্ন করায় তিনি মানসিকভাবে আহত হয়েছেন বলে দাবি করেন। তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে নানা কারণে তার ক্যারিয়ার কাঙ্ক্ষিতভাবে এগোয়নি।

নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।