ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা?

সুদানের কুর্দোফানে আরএসএফ ড্রোন হামলায় শিশুসহ ৭৯ বেসামরিক নিহত

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৬-১২-২০২৫ ০২:২৩:৩৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-১২-২০২৫ ০৬:০৫:২২ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৫৩ বার পঠিত
সুদানের কুর্দোফানে আরএসএফ ড্রোন হামলায় শিশুসহ ৭৯ বেসামরিক নিহত ছবি: রয়টার্স
সুদানের দক্ষিণ কুর্দোফান রাজ্যে র‍্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) চালানো এক ড্রোন হামলায় শিশুসহ অন্তত ৭৯ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। নিহতদের বড় অংশই শিশু; পাশাপাশি আহত হয়েছেন আরও ৩৮ জন। স্থানীয় কর্তৃপক্ষ জানায়, কলোজি শহরে এ হামলা বেসামরিক স্থাপনায় ভয়াবহ ধ্বংসযজ্ঞ ঘটিয়েছে।

রাজ্য সরকারের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবারের ওই হামলায় একটি ড্রোন চারটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে, যা একটি কিন্ডারগার্টেন, একটি হাসপাতাল এবং ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকায় আঘাত হানে। নিহতদের মধ্যে চারজন নারীও রয়েছেন। প্রথমে আটজনের মৃত্যুর কথা জানা গেলেও পরে সংখ্যাটি ৭৯-এ পৌঁছায়। এ ঘটনার নিন্দা জানিয়ে রাজ্য সরকার এটিকে আরএসএফ-সমর্থিত সুদান পিপলস লিবারেশন মুভমেন্ট-নর্থের ‘নৃশংস অপরাধ’ বলে উল্লেখ করে আন্তর্জাতিক সম্প্রদায়ের কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে।

ইউনিসেফ হামলাটিকে শিশু অধিকার লঙ্ঘনের ভয়াবহ উদাহরণ হিসেবে বর্ণনা করেছে। সংস্থাটি জানায়, নিহত শিশুদের মধ্যে অনেকের বয়স ৫ থেকে ৭ বছরের মধ্যে। ইউনিসেফের সুদান প্রতিনিধি শেলডন ইয়েট বলেন, যুদ্ধের নিষ্ঠুরতার বোঝা কোনো শিশুকে বহন করতে দেওয়া উচিত নয় এবং অবিলম্বে সব হামলা বন্ধ করার পাশাপাশি মানবিক সহায়তা নির্বিঘ্নে পৌঁছানোর সুযোগ নিশ্চিত করা জরুরি।

নভেম্বরের শুরু থেকে কুর্দোফান অঞ্চলে সহিংসতা বেড়ে যাওয়ায় নিরাপত্তা পরিস্থিতি দ্রুত অবনতি হয়েছে। গত এক মাসে উত্তর ও দক্ষিণ কুর্দোফান থেকে ৪১ হাজারের বেশি মানুষ প্রাণ বাঁচাতে স্থানত্যাগ করেছে। হামলা নিয়ে বিদ্রোহী গোষ্ঠীর পক্ষ থেকে এখনও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

দীর্ঘদিন ধরে ক্ষমতার লড়াইয়ে জড়িয়ে থাকা সুদানি সেনাবাহিনী ও আরএসএফ বর্তমানে দেশের বিভিন্ন অঞ্চলে নিয়ন্ত্রণ ভাগাভাগি করে রেখেছে। দারফুরের পাঁচটি রাজ্য আরএসএফের নিয়ন্ত্রণে থাকলেও উত্তরাঞ্চলের একটি অংশ সেনাবাহিনীর হাতে রয়েছে। অন্যদিকে দেশের দক্ষিণ, উত্তর, পূর্ব ও কেন্দ্রের বেশিরভাগ অঞ্চলে সেনাবাহিনী কর্তৃত্ব বজায় রেখেছে। ২০২৩ সালের এপ্রিল থেকে চলমান এই সংঘাতে এখন পর্যন্ত কমপক্ষে ৪০ হাজার মানুষ নিহত এবং প্রায় ১ কোটি ২০ লাখ লোক বাস্তুচ্যুত হয়েছে বলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।