ঢাকা , সোমবার, ৩১ অগাস্ট ২০২৬ , ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৮ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
শিশু আছিয়া হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৮৯, নতুন ঝুঁকি নেপালে বন্যা ও ভূমিধসে বাংলাদেশিদের হতাহতের খবর নেই সরকারি বাড়ি বিক্রির ১৫ মামলায় মির্জা আব্বাস খালাস ভুটানের রাজাকে ঢাকায় রাষ্ট্রপতির অভ্যর্থনা ও দ্বিপক্ষীয় বৈঠক লালমনিরহাট সীমান্তে কৃষকদের ধস্তাধস্তির মুখে অস্ত্র ফেলে পালাল বিএসএফ

সারা দেশে কমতে পারে তাপমাত্রা, বাড়তে পারে হালকা কুয়াশা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৫-১২-২০২৫ ০৯:৩৯:১৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-১২-২০২৫ ১০:৩৭:২৬ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ২০ বার পঠিত
সারা দেশে কমতে পারে তাপমাত্রা, বাড়তে পারে হালকা কুয়াশা ছবি সংগৃহীত

সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা আরও ১–২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি জানায়, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকলেও দেশের আবহাওয়া শুষ্ক থাকবে এবং শেষ রাত থেকে ভোর পর্যন্ত বিভিন্ন এলাকায় হালকা কুয়াশা পড়তে পারে।
 

শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে শুরু হওয়া ১২০ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বর্তমানে পশ্চিমবঙ্গ ও আশপাশের এলাকায় অবস্থান করছে। অন্যদিকে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে বজায় রয়েছে।
 

প্রাথমিক ২৪ ঘণ্টার পূর্বাভাসে উল্লেখ করা হয় যে, শনিবার পর্যন্ত আংশিক মেঘলা আকাশ ও শুষ্ক আবহাওয়া অব্যাহত থাকবে। এ সময়ে তাপমাত্রা ১–২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং ভোরের দিকে কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে।
 

পরবর্তী দিনে (৬ ডিসেম্বর) আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়ার ধরনে উল্লেখযোগ্য পরিবর্তন আসবে না। রাত ও দিনের তাপমাত্রায় বড় ধরনের ওঠানামা হবে না বলে জানায় আবহাওয়া অধিদপ্তর।
 

তৃতীয় দিন থেকে (৭ ডিসেম্বর) আরও ৭২ ঘণ্টা একই ধরনের আবহাওয়া বিরাজ করবে—অস্থায়ী মেঘলা আকাশ, শুষ্ক আবহাওয়া এবং ভোরের দিকে হালকা কুয়াশার প্রবণতা অব্যাহত থাকবে। এ সময় তাপমাত্রা প্রায়অপরিবর্তিত থাকতে পারে।
 

বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসে জানানো হয়েছে, এ সময়ে দেশের আবহাওয়ায় বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।