ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে ভয়াবহ হামের প্রাদুর্ভাব, বিশ্বের জন্য সতর্কবার্তা প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী

বাংলাদেশ সেনাপ্রধানের সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৫-১২-২০২৫ ১১:২১:১৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৫-১২-২০২৫ ১১:২১:১৭ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৬৭ বার পঠিত
বাংলাদেশ সেনাপ্রধানের সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ছবি সংগৃহীত
বাংলাদেশ সেনাবাহিনী প্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শারলে। সাক্ষাৎকালে দুই দেশের সামরিক সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

গতকাল বৃহস্পতিবার সেনা সদরে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে জানায়, বৈঠকে পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যে প্রতিরক্ষা ও সামরিক খাতে বিদ্যমান সহযোগিতা সম্প্রসারণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

এদিকে বাংলাদেশে ফ্রান্স দূতাবাসের ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় বলা হয়েছে, সাক্ষাৎকালে দুই দেশের মধ্যে সামরিক সম্পর্ক জোরদার করার বিষয়ে আন্তরিক আলোচনা হয়েছে। এ সময় রাষ্ট্রদূত জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের গুরুত্বপূর্ণ অবদানের প্রশংসাও করেন।

এর আগে গত ২৫ নভেম্বর প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শারলে। সে সময় তিনি গণতন্ত্র, উন্নয়ন ও আঞ্চলিক সহযোগিতাকে অগ্রাধিকার দিয়ে বাংলাদেশ ও ফ্রান্সের দ্বিপক্ষীয় সম্পর্ককে নতুন গতি দেওয়ার আগ্রহ প্রকাশ করেন। তিনি বলেন, বাংলাদেশের সামনে একটি গুরুত্বপূর্ণ জাতীয় নির্বাচন রয়েছে এবং এই সময়টিকে দুই দেশের অংশীদারি আরও শক্তিশালী করার উপযুক্ত সময় হিসেবে দেখছে ফ্রান্স।

উল্লেখ্য, বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যে অর্থনীতি, বাণিজ্য, গণতন্ত্র, উন্নয়ন এবং আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্রে দীর্ঘদিনের সুদৃঢ় সম্পর্ক রয়েছে। বাংলাদেশ থেকে প্রধানত পোশাক, হিমায়িত খাদ্য ও কৃষিপণ্য ফ্রান্সে রপ্তানি হয়, অন্যদিকে ফ্রান্স থেকে রাসায়নিক দ্রব্য, ইলেকট্রনিক পণ্য ও পরিবহন সংশ্লিষ্ট পণ্য আমদানি করা হয়। দুই দেশের দূতাবাস ও কনসুলেটগুলোর মাধ্যমে অর্থনৈতিক ও সাংস্কৃতিক সম্পর্ক নিয়মিতভাবে বজায় রাখা হচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।