ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

শীতে দেশে আসছে একাধিক তীব্র শৈত্যপ্রবাহ ও ঘন কুয়াশা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৫-১২-২০২৫ ১০:১৮:২৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৫-১২-২০২৫ ১০:১৮:২৪ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৪৫ বার পঠিত
শীতে দেশে আসছে একাধিক তীব্র শৈত্যপ্রবাহ ও ঘন কুয়াশা সংগৃহীত ছবি
 

দেশজুড়ে এ বছর শীত মৌসুমে একাধিক তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত সময়জুড়ে দেশের তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ার শঙ্কা রয়েছে, যা অনেক স্থানে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে আসতে পারে।
 

আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ মৌসুমি পূর্বাভাস অনুযায়ী, এই তিন মাসে ২ থেকে ৩টি তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। পাশাপাশি ৩ থেকে ৮টি মৃদু (৮–১০ ডিগ্রি সেলসিয়াস) থেকে মাঝারি (৬–৮ ডিগ্রি সেলসিয়াস) শৈত্যপ্রবাহের সম্ভাবনাও রয়েছে। পূর্বাভাসে বলা হয়েছে, কয়েকটি শৈত্যপ্রবাহ তীব্র রূপ নিতে পারে, যেখানে তাপমাত্রা ৪–৬ ডিগ্রিতে নেমে আসবে।
 

রাতের শেষ ভাগ থেকে সকাল পর্যন্ত দেশের নদ–নদীর তীরবর্তী এলাকাসহ উত্তরাঞ্চলে ঘন কিংবা মাঝারি কুয়াশা পড়তে পারে। অন্য অঞ্চলেও হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা দিতে পারে, যা দিনের তাপমাত্রা কমিয়ে শীতের অনুভূতি আরও বাড়িয়ে তুলবে। ফেব্রুয়ারির শেষার্ধে কিছু এলাকায় বিক্ষিপ্তভাবে বজ্রঝড় ও শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনাও জানিয়েছে প্রতিষ্ঠানটি।
 

বিশেষজ্ঞদের মতে, এমন পূর্বাভাস শীতজনিত রোগ প্রতিরোধ, কৃষি প্রস্তুতি ও গরিব জনগোষ্ঠীর সুরক্ষায় আগাম পরিকল্পনা নিতে সাহায্য করবে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।