ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে ভয়াবহ হামের প্রাদুর্ভাব, বিশ্বের জন্য সতর্কবার্তা প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী

খুলশী-মদুনাঘাট ১৫ কিমি আন্ডারগ্রাউন্ড ট্রান্সমিশন লাইনের কাজ শুরু

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৪-১২-২০২৫ ১১:৪৮:১৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৪-১২-২০২৫ ১১:৪৮:১৬ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৪৩ বার পঠিত
খুলশী-মদুনাঘাট ১৫ কিমি আন্ডারগ্রাউন্ড ট্রান্সমিশন লাইনের কাজ শুরু খুলশী-মদুনাঘাট ট্রান্সমিশন লাইন
চট্টগ্রামে বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থার অবকাঠামো উন্নয়ন ও শক্তিশালী করণের লক্ষে নগরীর খুলশী সাব স্টেশন থেকে মদুনাঘাট সাব স্টেশন পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার আন্ডারগ্রাউন্ড ট্রান্সমিশন লাইনের কাজ শুরু করেছে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি)।
 
১ হাজার ৩৫৮ কোটি ৮৮ লাখ টাকা ব্যয়ে চট্টগ্রাম অঞ্চলের বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থার সমপ্রসারণ ও শক্তিশালীকরণ প্রকল্পের অধীনে এই কাজটি বাস্তবায়ন করছে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ। ইতোমধ্যে প্রকল্পের বিভিন্ন ধাপের কাজ শুরু হয়েছে। এখন পুরোদমে খুলশী সাব স্টেশন থেকে মদুনাঘাট সাব স্টেশন পর্যন্ত ১৫ কিলোমিটার দীর্ঘ ২৩০ কেভি আন্ডারগ্রাউন্ড ট্রান্সমিশন লাইনের কাজ চলছে।
 
সরেজমিনে নগরীর বহদ্দারহাট বাস টার্মিনাল থেকে চান্দগাঁও আরকান সড়ক, উসমানিয়া গ্লাস শীট ফ্যাক্টরি থেকে বাহির সিগন্যাল এলাকায় দেখা গেছে সড়কের এক পাশ গভীরভাবে কেটে পাওয়ার গ্রিড কোম্পানির ২৩০ কেভি আন্ডারগ্রাউন্ড ট্রান্সমিশন লাইনের কাজ চলছে।
 
এ ব্যাপারে চট্টগ্রাম অঞ্চলের বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থার সমপ্রসারণ ও শক্তিশালীকরণ প্রকল্পের দায়িত্বরত পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড (পিজিসিবি) চট্টগ্রামের নির্বাহী প্রকৌশলী মো. জুয়েল হাসান আজাদীকে জানান, প্রকল্পের অধীনে এখন খুলশী সাব স্টেশন থেকে মদুনাঘাট পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার ২৩০ কেভি আন্ডারগ্রাউন্ড ট্রান্সমিশন লাইনের কাজ চলছে। এই প্রকল্পের মাধ্যমে নগরী এবং সংলগ্ন এলাকার আবাসিক, বাণিজ্যিক ও শিল্প ভিত্তিক গ্রাহকদের বিদ্যুতের দ্রুত বর্ধমান চাহিদা পূরণে সহায়ক হবে। মাঠ পর্যায়ে কাজ করা প্রকল্পর সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, খুলশী থেকে মদুনাঘাট পর্যন্ত দীর্ঘ ২৩০ কেভি (একটি সাব স্টেশন থেকে আর একটি সাব স্টেশন পর্যন্ত) আন্ডারগ্রাউন্ড ট্রান্সমিশন লাইন এবং মদুনাঘাট সাব স্টেশনে দুটি ২৩০ কেভি জিআইএম বে এঙটেনশন কাজ সম্পন্ন করা হবে। এর ফলে এই এলাকায় (নগরীতে) বিদ্যুৎ সরবরাহের অবকাঠামো সুদৃঢ় হবে এবং এই অঞ্চলে বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থা সমপ্রসারণ ও শক্তিশালী হবে।
 
প্রকল্পে সূত্রে জানা গেছে, এই প্রকল্পের আওতায় আনোয়ারা, পটিয়া, হাটহাজারী এবং চট্টগ্রাম শহরের বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থার অবকাঠামো
 
উন্নয়ন করা হবে। বাংলাদেশ পাওয়ার গ্রিড কোম্পানি ২০২২ সালের মধ্যে প্রকল্পটি বাস্তবায়নের কথা থাকলেও ২০২৫ সালেও প্রকল্পটির কাজ শেষ করতে পারেনি। এই প্রকল্পে আরও রয়েছে –খুলশী ২৩০/ ১৩২ কেভি জিআইএস সাব স্টেশন (বিদ্যমান এয়ার ইনস্যুলেইটেড ভিত্তিক ১৩২/৩৩ কেভি সাব স্টেশন অপসারণ করে) ২৩০/১৩২ কেভি জিআইএস–এ আপগ্রেড করা, আনোয়ারা ও আনন্দপুর (নিউমুরিং) এর মধ্যে ২৫.১৮২ কিলোমিটার লম্বা ৪০০ কেভি ট্রান্সমিশন লাইন (১৯.৯২ কিলোমিটার ওভারহেড এবং ৫.২৫ কিলোমিটার আন্ডারগ্রাউন্ড) নির্মাণ এবং অপরদিকে হাটহাজারী থেকে রামপুর পর্যন্ত দীর্ঘ ২৩০ কেভি ডাবল সার্কিট আন্ডারগ্রাউন্ড ট্রান্সমিশল লাইন নির্মাণ করা।

নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।