ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৯ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৮৯, নতুন ঝুঁকি নেপালে বন্যা ও ভূমিধসে বাংলাদেশিদের হতাহতের খবর নেই

হবিগঞ্জ গ্যাস ফিল্ডে নতুন গ্যাসের যোগ, উৎপাদন বেড়ে ২৬ মিলিয়ন ঘনফুট

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৪-১২-২০২৫ ০১:০৪:৪৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৪-১২-২০২৫ ০১:০৪:৪৫ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ২৫ বার পঠিত
হবিগঞ্জ গ্যাস ফিল্ডে নতুন গ্যাসের যোগ, উৎপাদন বেড়ে ২৬ মিলিয়ন ঘনফুট

হবিগঞ্জ গ্যাস ফিল্ডের ৫ নম্বর কূপের ওয়ার্কওভার (পুনঃউন্নয়ন) কার্যক্রম সম্পন্ন হওয়ার পর দৈনিক অতিরিক্ত প্রায় ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হয়েছে। এর ফলে কূপটির মোট উৎপাদন বেড়ে দাঁড়িয়েছে দৈনিক প্রায় ২৬ মিলিয়ন ঘনফুটে, যা দেশের গ্যাস সরবরাহ ব্যবস্থায় উল্লেখযোগ্য অবদান রাখবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
 

বুধবার হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহজিবাজার এলাকায় নবউন্নীত কূপের গ্যাস উত্তোলন কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন পেট্রোবাংলার চেয়ারম্যান প্রকৌশলী মো. রেজানুর রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেডের (বিজিএফসিএল) ব্যবস্থাপনা পরিচালক মো. ফারুক হোসেনসহ জ্বালানি খাতের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
 

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, হবিগঞ্জ-৫ কূপটি সর্বপ্রথম ১৯৮৮ সালে ৩ হাজার ৫২১ মিটার গভীরতায় খনন করা হয়েছিল। ওয়ার্কওভারের আগে কূপটি দৈনিক প্রায় ১৪ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদন করছিল, যেখানে চাপ ছিল ১ হাজার ৫২১ পিএসআই। বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স) কর্তৃক ব্যবহৃত ‘বিজয়-১১’ রিগের মাধ্যমে সর্বশেষ ওয়ার্কওভার কার্যক্রমটি সফলভাবে সম্পন্ন হয়।
 

গত ২৪ অক্টোবর শুরু হওয়া এই কাজ ২ ডিসেম্বর শেষ হয়। পুনঃউন্নয়ন কার্যক্রমের মাধ্যমে কূপটির উৎপাদন সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়, যা জাতীয় জ্বালানি সরবরাহ ব্যবস্থায় নতুন গতি সঞ্চার করবে।
 

পেট্রোবাংলার অধীন বিজিএফসিএল বর্তমানে ‘তিতাস, হবিগঞ্জ, বাখরাবাদ ও মেঘনা ফিল্ডের ৭টি কূপ ওয়ার্কওভার’ প্রকল্প বাস্তবায়ন করছে। প্রকল্পটির লক্ষ্য হলো নিরাপদ, নিরবচ্ছিন্ন ও টেকসই গ্যাস সরবরাহ নিশ্চিত করা। বিশেষজ্ঞদের মতে, বাড়তি উৎপাদিত গ্যাস দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।