ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে ভয়াবহ হামের প্রাদুর্ভাব, বিশ্বের জন্য সতর্কবার্তা প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী

ইসরাইলি সেনাদের ভুল গুলিতে নিহত ৩১ জন, গাজায় নিহত মোট ৪৪০

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৫-০৭-২০২৫ ০৬:৫৮:৫৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৭-২০২৫ ০৬:৫৮:৫৩ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৪২ বার পঠিত
ইসরাইলি সেনাদের ভুল গুলিতে নিহত ৩১ জন, গাজায় নিহত মোট ৪৪০ ছবি: সংগৃহীত
গাজায় চলমান ২২ মাসের সামরিক আগ্রাসনে ভুল করে নিজেদের ছোড়া গুলিতে অন্তত ৩১ ইসরাইলি সেনা নিহত হয়েছে বলে জানিয়েছে ইসরাইলি আর্মি রেডিও। শুক্রবার (৪ জুলাই) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য উঠে আসে। খবর মিডল ইস্ট মনিটরের।
 
প্রতিবেদন অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবরে গাজায় স্থল অভিযান শুরুর পর থেকে এ পর্যন্ত ৪৪০ জন ইসরাইলি সেনা নিহত হয়েছে। এর মধ্যে ৭২ জন অভিযানে অংশগ্রহণকালীন দুর্ঘটনায় নিহত হন, যা মোট নিহতের প্রায় ১৬ শতাংশ।
 
‘ফ্রেন্ডলি ফায়ার’-এ ৩১ জন, গোলাবারুদ সংশ্লিষ্ট দুর্ঘটনায় ২৩ জন, সাঁজোয়া যানে পিষ্ট হয়ে ৭ জন এবং অজ্ঞাত গুলিতে ৬ জন সেনা নিহত হন।
 
গত ১৮ মার্চ যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন করে নতুন করে গাজায় অভিযান শুরু করার পর ৩২ জন ইসরাইলি সেনা নিহত হয়েছে, যাদের মধ্যে ২ জন দুর্ঘটনায় এবং ৫ জন কর্মস্থলে পড়ে গিয়ে বা সরঞ্জাম নিয়ন্ত্রণ করতে গিয়ে মারা যান।
 
ইসরাইলি সেনাবাহিনীর সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ৮৮২ সেনা নিহত এবং ৬,০৩২ জন আহত হয়েছে।
 
অন্যদিকে গাজায় ইসরাইলের হামলায় এখন পর্যন্ত ৫৭ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের অধিকাংশই নারী ও শিশু। আহত হয়েছে আরও ১ লাখ ৩৫ হাজার ৬২৫ জন।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার-1

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।