ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৯ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ

সিগারেট সেবনের ছবি ভাইরালের হুমকিতে চাঁদা আদায়: ডেমরায় দম্পতির অভিযোগে মামলা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৩-১২-২০২৫ ১০:০৬:১০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-১২-২০২৫ ১০:০৬:১০ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ২২ বার পঠিত
সিগারেট সেবনের ছবি ভাইরালের হুমকিতে চাঁদা আদায়: ডেমরায় দম্পতির অভিযোগে মামলা সংগৃহীত ছবি
 

রাজধানীর ডেমরায় এক দম্পতির সিগারেট সেবনের ছবি অনলাইনে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে দুই যুবকের বিরুদ্ধে। ভুক্তভোগী নারী আমেনা বেগম রত্না বিষয়টি নিয়ে থানায় মামলা করলে ঘটনাটি প্রকাশ্যে আসে। পুলিশ বলছে, ব্ল্যাকমেইল করে অর্থ আদায় করার এ অভিযোগকে অত্যন্ত গুরুতর হিসেবে দেখা হচ্ছে।
 

মামলার এজাহার অনুযায়ী, ডেমরার সারুলিয়া রসুলনগর এলাকার রাজু তালুকদার ও সাব্বির নামের দুই যুবক তিন মাস আগে বামৈল এলাকার একটি ভাড়া বাসায় প্রবেশ করে রত্না ও তার স্বামী নোয়াব আলীকে সিগারেট সেবনের সময় ছবি তুলে নেন। পরে ছবিগুলো অনলাইনে ভাইরাল করার হুমকি দিয়ে প্রথম দফায় ৪০ হাজার টাকা দাবি করেন তারা। মানসম্মানের কথা ভেবে দম্পতি গত ৩০ সেপ্টেম্বর ২০ হাজার টাকা দেন।
 

এরপর ১ নভেম্বর অভিযুক্তরা আবারও ওই বাসায় গিয়ে অতিরিক্ত ২০ হাজার টাকা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তারা আরও ভয়ভীতি দেখিয়ে চাপ সৃষ্টি করতে থাকে। বাধ্য হয়ে রত্না বিষয়টি পুলিশের কাছে জানান এবং মঙ্গলবার রাতে ডেমরা থানায় মামলা করেন।
 

ডেমরা থানার ওসি মাহমুদুর রহমান বলেন, অভিযোগটি অত্যন্ত স্পর্শকাতর ও ফৌজদারি অপরাধের অন্তর্ভুক্ত। চাঁদা দাবি ও ব্ল্যাকমেইলিংয়ের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।