ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ , ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৯ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৮৯, নতুন ঝুঁকি নেপালে বন্যা ও ভূমিধসে বাংলাদেশিদের হতাহতের খবর নেই সরকারি বাড়ি বিক্রির ১৫ মামলায় মির্জা আব্বাস খালাস ভুটানের রাজাকে ঢাকায় রাষ্ট্রপতির অভ্যর্থনা ও দ্বিপক্ষীয় বৈঠক লালমনিরহাট সীমান্তে কৃষকদের ধস্তাধস্তির মুখে অস্ত্র ফেলে পালাল বিএসএফ

ঋণ সংকটে পিআইএ বিক্রি করছে পাকিস্তান, ২৩ ডিসেম্বর নিলাম

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৩-১২-২০২৫ ০৯:৫৬:২৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-১২-২০২৫ ০৯:৫৬:২৮ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ১৯ বার পঠিত
ঋণ সংকটে পিআইএ বিক্রি করছে পাকিস্তান, ২৩ ডিসেম্বর নিলাম সংগৃহীত ছবি
 

ঋণের চাপ মোকাবিলা ও লোকসানজনক প্রতিষ্ঠান সংস্কারের অংশ হিসেবে পাকিস্তান তাদের রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থা পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স (পিআইএ) বেসরকারি খাতে বিক্রির চূড়ান্ত প্রস্তুতি নিয়েছে। প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ জানান, আগামী ২৩ ডিসেম্বর পিআইএ বিক্রির নিলাম অনুষ্ঠিত হবে এবং প্রক্রিয়াটি দেশের সব গণমাধ্যমে সরাসরি সম্প্রচার করা হবে।
 

সরকার জানিয়েছে, পিআইএর ৫১ থেকে ১০০ শতাংশ শেয়ার বিক্রির সিদ্ধান্ত মূলত আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে স্বাক্ষরিত ৭ বিলিয়ন ডলারের ঋণ কর্মসূচির শর্ত পূরণের অংশ। প্রায় দুই দশকের মধ্যে এটিই দেশটির সবচেয়ে বড় বেসরকারিকরণ উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে। নিলামে অংশ নেওয়ার জন্য চারটি প্রতিষ্ঠানকে প্রাথমিকভাবে যোগ্য ঘোষণা করা হয়েছে—লাকি সিমেন্ট কনসোর্টিয়াম, আরিফ হাবিব কর্পোরেশন কনসোর্টিয়াম, ফৌজি ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড এবং এয়ার ব্লু লিমিটেড।
 

পিটিভি নিউজের এক্স অ্যাকাউন্টে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, পিআইএ বেসরকারিকরণ প্রক্রিয়া নিয়ে সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, দেশের পতাকাবাহী এ বিমান সংস্থাকে আধুনিক মানে পুনর্গঠন ও অতীতের মর্যাদা ফিরিয়ে আনার লক্ষ্যে পুরো প্রক্রিয়া স্বচ্ছভাবে এগিয়ে চলছে। তার মতে, সঠিক বিনিয়োগ ও দক্ষ ব্যবস্থাপনায় পিআইএ আবারও ‘গ্রেট পিপল টু ফ্লাই উইথ’ স্লোগানের ঐতিহ্য ধরে রাখতে পারবে।
 

এর আগে সংসদীয় কমিটি জানিয়েছিল, নভেম্বরের মধ্যেই পিআইএ কর্পোরেশন লিমিটেড বেসরকারিকরণ হতে পারে। পরবর্তী সময়ে প্রধানমন্ত্রী দ্রুততম সময়ে প্রক্রিয়া সম্পন্নের নির্দেশ দিলেও নির্ধারিত সময়সূচি অনুযায়ী কাজ এগোয়নি। গত সপ্তাহে জাতীয় পরিষদের বেসরকারিকরণ–সংক্রান্ত কমিটি বিডিংয়ের জন্য আরও স্পষ্ট সময়সীমা চেয়েছে।
 

এ বছরের জানুয়ারিতে নিরাপত্তাজনিত নিষেধাজ্ঞা প্রত্যাহার হওয়ায় পিআইএ আবারও ইউরোপগামী ফ্লাইট চালু করে। এর আগে প্রতিষ্ঠানটি বিক্রির একটি প্রচেষ্টা ব্যর্থ হয়, কারণ ব্লু ওয়ার্ল্ড সিটির দেওয়া ৩৬ মিলিয়ন ডলারের প্রস্তাব নির্ধারিত ৩০৫ মিলিয়ন ডলারের ন্যূনতম মূল্যসীমার অনেক নিচে থাকায় তা বাতিল করা হয়। পাশাপাশি ঋণ বোঝা ও মানবসম্পদ কাঠামো নিয়ে উদ্বেগ থাকায় সেই উদ্যোগ অগ্রসর হয়নি।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।