মানবতাবিরোধী অপরাধ মামলায় সজীব ওয়াজেদ জয়সহ চারজনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা
- আপলোড সময় : ০৩-১২-২০২৫ ০৯:৫৩:২০ অপরাহ্ন
- আপডেট সময় : ০৩-১২-২০২৫ ০৯:৫৩:২০ অপরাহ্ন
- ১ মিনিট পড়ার সময়
- ৪৪ বার পঠিত
ছবি সংগৃহীত
জুলাই গণঅভ্যুত্থান চলাকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন চিফ প্রসিকিউটর কার্যালয়ে জমা দিয়েছেন তদন্ত কর্মকর্তারা। বুধবার সন্ধ্যায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামিম এ তথ্য নিশ্চিত করেন।
তদন্ত প্রতিবেদনে সজীব ওয়াজেদ জয়ের পাশাপাশি সাবেক তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক সাবেক উপদেষ্টা সালমান এফ রহমানের নামও অন্তর্ভুক্ত রয়েছে। অভিযোগগুলোর মধ্যে রয়েছে জুলাই গণঅভ্যুত্থানের সময় বিভিন্ন মানবাধিকার লঙ্ঘন ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগ।
m
প্রসিকিউটর তামিম জানান, জমা পাওয়া প্রতিবেদনের তথ্য যাচাই, আইনি বিশ্লেষণ এবং প্রয়োজনীয় পর্যালোচনার পর আনুষ্ঠানিক অভিযোগ আকারে তা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল করা হবে। প্রসিকিউশন সূত্র বলছে, পরবর্তী ধাপে অভিযোগ গঠনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।